নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্যের জেরে ক্ষুব্ধ বাঙালি তথা ভারতবাসী। সোশ্যাল মিডিয়া তো বটেই রাস্তায় নেমে বিজেপি সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে আমজনতা। রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ মন্তব্যকে সমর্থন করেনি গেরুয়া শিবিরও। গতকাল, বুধবার গোটা বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। আর তারপরেই নেতাজি ইস্য়ুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্যের জেরে দেশের শীর্ষ আদালতকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন ওই আইনজীবী। যদিও তাঁর আর্জি খারিজ করে দিয়েছেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। শীর্ষ আদালতের তরফে ওই আইনজীবীকে পৃথকভাবে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যের প্রেক্ষিতে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে ওয়াকিবহল মহল। ইতিমধ্যেই তাঁর ডান হাতকে গ্রেফতার করেছে পুলিশ। এবার রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা পৌঁছে গিয়েছে। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মামলাকারীকে জানিয়েছেন, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ তখনই করা যায় যখন নির্যাতিতা পরিবার বা ব্য়ক্তি কোনও কারণে আদালতে পৌঁছতে পারছে না। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছে শীর্ষ আদালত। তবে পৃথকভাবে মামলার নির্দেশ ওই আইনজীবীকে দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও প্রধান বিচারপতি সূর্যকান্তকে ওই আইনজীবী প্রশ্ন করেন, এনসিইআরটি-র মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিলেন আপনি। যদিও ওই আইনজীবীকে ধমক দিয়ে অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দেয় আদালত। এই বিষয়ে ওই আইনজীবীকে বিচারপতি জয়মাল্য বাগচি পরামর্শ দেন, ‘আপনার অভিযোগ হল যে, কেউ নেতাজিকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন। আইন অনুযায়ী আমাদের বিষয়টি খতিয়ে দেখতে হবে। আপনি প্রখমে একটি আবেদন দাখিল করুন।’

নার্সের রহস্যমৃত্যু: এনআরএসে স্ত্রীর ময়নাতদন্ত করাতে চান না স্বামী, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ