‘কোথাও না কোথাও থামতে হবে’ , অবসর নিয়ে বড় মন্তব্য শরদ পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অবসর নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার বারামতীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অবসর প্রসঙ্গে মন্তব্য করেন। শরদ পওয়ার বলেন, ‘ ১৮ মাসের মধ্যে রাজ্যসভার মেয়াদ আমার  শেষ হচ্ছে।  এরপরে তিনি আর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।‘

শুধু তাই নয় এনসিপি নেতা আরও জানান, ‘আমি ক্ষমতায় নেই। আর রাজ্যসভায় আমার কার্যকালের আর দেড় বছর বাকি। তারপর ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেব না। আমাকে কোথাও থামতে হবে। ‘ এদিন বিধানসভা নির্বাচনের  এনসিপি (এসপি) প্রার্থী যুগেন্দ্র পওয়ারের হয়ে প্রচার করতে বারামতীতে এক জনসভায় গিয়েছিলেন শরদ পওয়ার। আর সেখানেই তিনি রাজনীতি থেকে অবসর নেওয়া নিয়ে মন্তব্য করেন । বলা বাহুল্য,  প্রবীণ রাজনীতিবিদের মধ্যে একজন হলেন শরদ পওয়ার।   ১৯৯৯ সালে তিনি এনসিপি প্রতিষ্ঠা করেছিলেন । বর্তমানে মহারাষ্ট্রের রাজনীতির ‘গ্র্যান্ড ওল্ড ম্যান’ হিসাবে ব্যাপকভাবে পরিচিত রয়েছে শরদের।  

উল্লেখ্য, বারামতি কেন্দ্র এনসিপির জন্য শক্ত ঘাঁটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সুপ্রিয়া সুলের কাছে পরাজিত হন অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার। তাই এই কেন্দ্রেই ২০ নভেম্বর রয়েছে বিধানসভা নির্বাচন। আর তা নিয়ে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!