সুন্দরী প্রতিযোগিতায় নামলেই পুরস্কার কানাডার বর, পোস্টারে ছয়লাপ পঞ্জাবের ভাতিন্ডা

গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাতিন্ডা:  এক বিজ্ঞাপন ঘিরে তুলকালাম পঞ্জাবের ভাতিন্ডা। বিজ্ঞাপনে বলা হয়েছে, সুন্দরী প্রতিযোগিতায় নামলেই মিলবে কানাডা যাওয়া এবং সেখানকার কোনও বিত্তশালী যুবকে বিয়ে করার সুযোগ। বিজ্ঞাপনটি নজরে পড়ে স্থানীয় এক পদ্মনেতার। তিনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ আয়োজক সংস্থার দুইজন সুরিন্দর পাল সিং এবং রাম দয়াল জৌরার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে। শুরু হয়েছে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কাজ।

বিজ্ঞাপনে লেখা হয়েছে, আগামী ২৩ অক্টোবর একটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুন্দরী প্রতিযোগিতা হবে এখানকার একটি হোটেলে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, তাদের মিলবে কানাডায় গিয়ে সেখানকার বিত্তশালী কোনও যুবকে বিয়ে করার সুযোগ। বিজ্ঞাপনের নীচে ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছ। জানা গিয়েছে, ওই বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে ফোন করলে দেখা য়ায় ফোন সুইচড অফ।

এই বিজ্ঞাপনের ব্যাপারে পুলিশের সঙ্গে প্রথম যোগাযোগ করেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুখপাল সিং স্রা। তিনি ওই বিজ্ঞাপনের একটি ছবি তুলে পুলিশকে ই-মেল করেন। পুলিশে অভিযোগ জানান সমাজকর্মী কুলদীপ সিং খাইরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় ওই বিজ্ঞাপন। অভিযোগ পেয়ে পুলিশ মাঠে নামে। মোবাইল ট্র্যাক গ্রেফতার করে সুরিন্দর এবং রাম দয়ালকে। তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের ৪২০, ৪১৯, ৫০১, ৫০৯, ১০৯ ধারায় মামলা রুজু করে। পাশাপাশি মহিলাদের  অসম্মানিত করার অভিযোগেও এই দুইয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের