বিহারেও মহারাষ্ট্রের মতো অপারেশনের চেষ্টা, তোপ তেজস্বীর

মহারাষ্ট্রের কায়দায় বিহারে অপারেশন চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। বুধবার এই অভিযোগ করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা : মহারাষ্ট্রের কায়দায় বিহারে অপারেশন চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। বুধবার এই অভিযোগ করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিনই আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন আরজেডি-কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়া নীতীশ কুমার। আর এদিনই আরজেডির কোষাধ্যক্ষ সহ চার নেতার বাড়িতে সিবিআই হানা দেয়। তারপরই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন লালু-পুত্র।

মহারাষ্ট্রে শিব সেনা শিবিরে ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরকে ক্ষমতাচ্যুত করে বিজেপি। অভিযোগ, শিব সেনার বিক্ষুব্ধ বিধায়কদের টাকার টোপ দেওয়া হয়েছিল। এবং সিবিআই-ইডির ভয় দেখানো হয়েছিল। নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছাড়ায় সেই একই কায়দায় বিহারে অপারেশন চালাতে চায় গেরুয়া বাহিনী বলে অভিযোগ তেজস্বীর। এদিন বিহার বিধানসভায় আস্থা ভোট নিয়ে বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, “বিজেপি দু’টি ওষুধ প্রয়োগ করে। প্রথমে ভয় দেখায়। আর যাঁরা ভয় পান না, তাঁদের কিনতে চেষ্টা করে।’ মোদি-অমিত শাহকে বিঁধে তিনি বলেন, “কেন্দ্রের তিন জামাই। ইডি-সিবিআই আর ইনকাম ট্যাক্স। আমি যদি বিদেশে যেতে চাই তাহলে আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। কিন্তু নীরব মোদিরা যখন হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যায়, তখন তাদের ধরা হয় না।’

বিধানসভায় জেডিইউ নেতা বিজয়কৃষ্ণ চৌধুরী বলেন, ‘আমরা যখন বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে জোট বাঁধলাম, তখন বিজেপি রাজ্যের মানুষকে ফাঁসানোর চেষ্টা করলেন।’ তাঁর আশ্বাস, নীতীশ কুমার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই পূরণ করা হবে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর