দেশে ফিরছেন ইরানের হাতে আটক ৫ ভারতীয় নাবিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল স্বস্তি। দেশে ফিরছে  ইরানে আটকে থাকা ৫ ভারতীয় নাবিক। তারা ইরান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছে। গত ১৫ এপ্রিল মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ১৭ ভারতীয় নাবিককে আটক করেছিল তেহরান। আর তা নিয়ে শুরু হয় উত্তেজনা।

 তবে আটক হওয়ার পাঁচ দিনের মধ্যেই অবশ্য অ্যান টেসা জোসেফ নামে এক মহিলা নাবিককে মুক্তি দেয় ইরান। দেশে ফিরে টেসা জানিয়েছিলেন, বন্দি থাকলেও ভারতীয় নাবিকদের কোনও অসুবিধা হয়নি।  আর তখনই জানা যায় শীঘ্রই ১৬ জন নাবিককে ভারতে পাঠাবে ইরান। এক মাসের মধ্যে বৃহস্পতিবার মুক্তি পেলেন ৫ ভারতীয় নাবিক।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল অর্থাৎ শনিবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ইরান বাহিনীর হাতে ইজরায়েলি জাহজ আটক হয়। এরপরেই ১৭ জন ভারতীয়কে মুক্তি দেওয়ার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করা শুরু করে ভারতের বিদেশমন্ত্রক। এবার ভারতের সেই আবেদনে সাড়া দিয়েছে  ইরান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে , এমএসসি এরিসের ৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় তারা ইরান থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একথা স্পষ্ট যে এই নাবিক মুক্তির পর  ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর