J&K:  উপত্যকায় স্কুল চালাচ্ছে জামাতের শাখা সংগঠন, জানতাই না প্রশাসন

সিল করার সিদ্ধান্ত প্রশাসনের, পড়ুয়াদের ভর্তি করা হবে অন্য স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা নতুন কিছু নয়। মাঝে-মধ্যেই সেখান থেকে খবর আসে এনকাউন্টারের। জঙ্গিরাও মারা পড়ে। জঙ্গিদের (terrorist) পাল্টা হামলায় শহিদ হন জওয়ানরা। এই ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এই খবর যেদিন লেখা হচ্ছে, সেদিন উপত্যকা থেকে এসেছে এনকাউন্টারের খবর। এনকাউন্টারে (Encounter) মারা পড়ে এক জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র। তার থেকে আরও ভয়াবহ খবর এল উপত্যকা থেকে।

জামাতের শাখা সংগঠন ফালাহ-ই-আলম  (Falah-e-Aam Trust) সেখানে একটি স্কুল (school) খুলে বসে। বছরের পর বছর ধরে সেখানে ক্লাস হয়েছে। বিষয়টি সম্প্রতি রাজ্য প্রশাসনের কানে গিয়েছে। ১৫ দিনের মধ্যে ওই স্কুল (school) সিল করে দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। ওই স্কুলের পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা রাজ্য সরকারই করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। খবর দিচ্ছে সংবাদসংস্থা।

রাজ্য সরকার (state Govt)  বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘প্রশাসন জানতে পেরেছে, জামাতের শাখা সংগঠন ফালাহ-ই-আলম সেখানে একটি স্কুল খুলেছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই স্কুল সিল করে দেওয়া হবে। পড়ুয়াদের অন্যত্র ভর্তির ব্যবস্থা রাজ্য সরকারই করবে।’ পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপত্যকার প্রত্যেক বাসিন্দাকে বলা হচ্ছে, তারা যেন তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি না করায়। রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট দফতরকে খবরের কাগজ এবং বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন Jammu:ব্যাঙ্কে ঢুকে গুলি করেছিল ম্যানেজারকে, সেনার গুলিতে খতম সেই জঙ্গি

ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের পূর্বেই গ্রেফতার বোন আলিমা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?