দুর্গাপুজো 2022: থিম পুজোয় মেতেছে পাটনাও

প্রতিটি প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: ছট পুজো মানেই পাটনা।তবে দুর্গাপুজোও সেখানে ধুমধামের সঙ্গে পালিত হয়। রাজধানী পাটনায় প্রায় প্রতিটি প্যান্ডেলে এখন চূড়ান্ত ব্যস্ততা। করোনার কারণে পাটনার প্রবাসী বাঙালিরা গত দুই বছর ঘটনা করে পুজো করতে পারেনি। এবার বলা যেতে পারে, সুদে-আসলে তারা তুলে নেবে। এবারের পাটনার সব পুজোর মধ্যে সবার নজরে রয়েছে ডাকবাংলো মোড়ের প্যান্ডেল। এই প্যান্ডেল তৈরি হচ্ছে পাথর দিয়ে।

কলকাতার মতো পাটনাতেও থিমপুজোর হিরিক। পাটনার চারটি পুজোর প্যান্ডেল বেশ জমকালো করেই করা হচ্ছে। এই চার পুজো হচ্ছে বোরিং রোড, ডাকবাংলা স্কোয়্যার, সিপারা এবং খাজুরাহোতে। পাটনার বোরিং রোড মোড়ের পুজো প্যান্ডেলের থিম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। মূর্তি তৈরি করতে কলকাতা থেকে সেখানে গিয়েছে পাঁচ শিল্পী। প্যান্ডেলের উচ্চতা ৬০ ফুট। চওড়া ৫০ ফুট। প্যান্ডেল তৈরি করতে খরচ হচ্ছে পাঁচ লক্ষ টাকা। আর প্রতিমা তৈরি করতে দেড় লক্ষ টাকার কাছাকাছি।

পাটনার ডাকবাংলো মোড়ের প্যান্ডেল তৈরি হচ্ছে পাথর দিয়ে। এই প্রথমবার তাদের প্যান্ডেল তৈরি হচ্ছে পাথরের সাহায্যে। প্যান্ডেল ৯০ ফুট উঁচু। চওড়ায় ৫০ ফুট। প্যান্ডেলে গেলেই দেখা যাবে পাথর, আয়না ও জাহাজের কাজ। এই প্যান্ডেল তৈরি করছে কলকাতার কারিগরেরা।

পাটনার সিপাড়ার আটোয়ারপুর পুজোর প্যান্ডেলের থিম মীনাক্ষী মন্দির। দেবী থাকবেন আকাশে। আয়োজকেরা জানিয়েছে, প্যান্ডেল তৈরি করতে খরচ হচ্ছে ২৫ লক্ষ টাকা। থাকছে লেজার শো।

অন্যদিকে, খাজপুরার প্যান্ডেল তৈরি হচ্ছে বাহুবলীর মাহিষমতি মহলের আদলে।

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি