আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উচ্চবর্ণের জন্য রাখা জলের পাত্রে হাত দেওয়ায় দলিতকে রড-লাঠির ঘা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পাত্রে জল রাখা ছিল উচ্চবর্ণের লোকেদের জন্য। সস্ত্রীক এক দলিত যুবক ক্লান্ত হয়ে সেই জলের পাত্র থেকে জল খাওয়ায় তাকে তাঁর স্ত্রীর সামনে রড-লাঠি দিয়ে বেধরক মার দিল কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করেত শুরু হয়েছে তল্লাশি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উচ্চবর্ণের লোকেদের হাতে মার খেয়েছেন চতুররাম। চতুররাম তাঁর স্ত্রীকে নিয়ে নিকবর্তী গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়ি। পথ চলতে গিয়ে ক্লান্ত সে হয়ে পরে। রাস্তার ধারে একটি মুদি দোকানের সামনে রাখা ছিল জলের পাত্র। স্ত্রীকে দাঁড় করিয়ে সেই পাত্র থেকে জল খাচ্ছিলেন। ঘটনাটি কয়েকজন উচ্চবর্ণের লোকেদের চোখে পড়ে। তারা দৌড়ে এসে চতুররামকে ধাক্কা মারে। ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। জল খেয়ে অপরাধ হয়েছে সেটা বুঝতে পেরে চতুররাম তাদের কাছে জোড়হাত করে ক্ষমা চায়। তাতেও উচ্চবর্ণের লোকেদের রাগ কমেনি। তারা লোহার রড, লাঠি নিয়ে তারওপর চড়াও হয়। স্ত্রী তাদের বাধা দিতে গেলে তাঁকেও মারধর খেতে হয়েছে। মনের সুখে পিটিয়ে উচ্চবর্ণের লোকেরা সেখান থেকে চলে যায়। মাটিতে পড়ে ছিল চতুররাম। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর স্ত্রী কয়েকজনের সাহায্য চাইলে তারা সাহায্য করতে অস্বীকার করে। কোনওরকমে স্বামীকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর চোট পেয়েছেন ওই দলিত যুবক।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ