ত্রিপুরায় নৃশংস হত্যাকাণ্ড, মা-দাদু-বোন সহ চারজনকে কুপিয়ে খুন নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা : একে একে মা-দাদু- বোন ও প্রতিবেশী এক মহিলাকে কুপিয়ে খুন। তারপর ঠান্ডা মাথায় দেহগুলি ঘরের পাশে গর্ত করে সেখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। না, কোনও পেশাদার খুনির কাজ নয়। খুনি একজন নাবালক। বছর চোদ্দর ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে। হাড়হিম করা এই ঘটনা ত্রিপুরার ধলাই জেলায়।

জানা গিয়েছে, শনিবার অভিযুক্তের বাবা পেশায় গাড়ি চালক বাড়িতে ছিলেন না। নাবালকটি একে একে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করে। তাঁদের খুন করার সময় পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলা ওই বাড়িতে ঢোকেন। সম্ভবত তিনি কিছু দেখে ফেলায় তাঁকেও খুন করে কিশোর। জানা গিয়েছে, খুন করার সময় খুব জোরে বাড়ির সাউন্ড বক্স বাজাচ্ছিল নাবালকটি, যাতে মা-বোনদের  আর্তনাদ বাড়ির বাইরে কেউ না শোনেন। খুনের পর ঘরের পাশে গর্ত করে সেখানে তিনটি দেহ ফেলে মাটি চাপা দিয়ে দেয়। প্রতিবেশীরা পরে বিষয়টি টের পেয়ে কিশোরের বাবাকে খবর দেন। বাবা এসে সোজা থানায় চলে যান। সেখান থেকে পুলিশকে সঙ্গে এনে বাড়িতে ঢোকেন। একে একে মৃতদেহগুলি উদ্ধার হয়। রবিবার এক পেট্রল পাম্প থেকে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়।

ঠিক কী কারণে এই খুন তা জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের অত্যাধিক মোবাইলে আসক্তি ছিল। বিষয়টি নিয়ে মা-বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হত নাবালকের। সেই কারণে এই খুন হতে পারে বলে অনুমান। যেভাবে সাউন্ড বক্স বাজিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তা দেখে চমকে উথছেন পুলিশের দুঁদে অফিসাররাও।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক