মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে পরিণরি হল মর্মান্তিক। ১২ ফুট গভীর জলের ট্যাঙ্কে নামার পর বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে চার পড়ুয়ার। গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  

বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে চৈতন্য বিহার এলাকার একটি একটি আবাসিক স্কুলে। জানা গিয়েছে, ট্যাঙ্কের ভিতর থেকে দুর্গন্ধ আসছিল। এরপর সেটি পরিষ্কার করার জন্য পাঁচ পড়ুয়া ভিতরে নামে। প্রথমে মোটরের সাহায্যে ট্যাঙ্কের জল বের করার চেষ্টা করা হয়। পরে কিছু জল বাকি থাকায় এক পড়ুয়া ট্যাঙ্কে নেমে পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সাহায্য করতে একে একে আরও কয়েকজন ভিতরে নামেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।  ট্যাঙ্কের ভেতরে  থাকা বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করার ফলে সকলের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন মনু কাটারে (২২), বিশু শর্মা (১৯), আরিয়ান পান্ডে (১৬) এবং দেবাংশ শর্মা (১৭)। আরেক ছাত্র রুদ্রাক্ষকে উদ্ধার করা হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে। 

আরও পড়ুন: জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসন। মথুরার জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।  অনেকেই বলেছেন, এই দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, গভীর ও বদ্ধ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্রবেশ কতটা প্রাণঘাতী হতে পারে। ট্যাঙ্কের ভিতরে কী ধরনের গ্যাস জমেছিল এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কেন পড়ুয়াদের সেখানে নামতে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির