‘মুখোশ খুলে যাওয়ায় মার্কিন পণ্যের উপরে শুল্ক কমাতে রাজি হয়েছে দিল্লি’, দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, ‘ঠ্যালার নাম বাবাজি’। মার্কিন পণ্যের উপরে শুল্ক না কমালে ভারতীয় পণ্যের উপরেও পাল্টা শুল্ক প্রত্যাঘাত করার হুঙ্কার ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন, ‘মার্কিন পণ্যের উপরে শুল্ক কমাতে রাজি হয়েছে দিল্লি।’ যদিও ট্রাম্পের দাবি নিয়ে এদিন রাত পর্যন্ত ভারতের অর্থ  কিংবা বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দ্বিতীয় বার আমেরিকায় প্রেসিডেন্ট হওয়ার পর মেক্সিকো, কানাডা, চিন, ব্রাজিল সহ বিভিন্ন দেশের উপরে শুল্ক প্রত্যাঘাত নীতি প্রয়োগ করতে শুরু করেছেন ট্রাম্প। আর তাতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে থরহরিকম্প। প্রেসিডেন্ট হওয়ার পর গত বুধবার প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘দীর্ঘ দিন ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে, এ বার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত এবং আরও অসংখ্য দেশ আমাদের উপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব।’

ওই দিনের ভাষণে আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ভারত আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এই ব্যবস্থা আমেরিকার প্রতি ন্যায্য নয়, কখনওই ছিল না।আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপরেও পাল্টা শুল্ক চাপানো হবে।’ তাঁর ওই হুমকি  দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে খানিকটা হলেও শীতলতা তৈরি করেছিল। এদিন ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের পণ্যের উপরে বিশাল কর আরোপ করে। বিশাল। যার ফলে আপনি ভারতে কিছু বিক্রিও করতে পারবেন না…। যাইহোক, তারা একমত হয়েছে। তারা এখন তাদের শুল্ক অনেক কমাতে চায় কারণ কেউ অবশেষে তাদের চোখের সামনে আয়না ধরেছে।প্রকৃত স্বরূপ উন্মোচন করেছেন।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল