ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা-ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। তাতেই উত্তাপ বেড়েছে মধ্যপ্রাচ্যে। রবিবার(১২ জুলাই) ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা জানিয়েছে ভারত। যে জাহাজের উপর হামলা চালানো হয়েছিল তাতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলেও একজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

বিদেশমন্ত্রক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’-র ওপর হামলার ঘটনা আমরা নিন্দা করছি। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে । ওমানে অবস্থিত আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান উদ্ধারকাজে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রক্ষা করছে। সহযোগিতার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও  পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে।’ ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তীব্র বৃদ্ধির মধ্যেই এই হামলাটি ঘটেছে। আমেরিকার হামলার জবাবে পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান। কৌশলগত এই জলপথে  ‘অনুমোদন হীন জায়গা’ দিয়ে জাহাজ চলাচল করছিল বলে অভিযোগ তুলেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী। তারপরেই  ইরান জানায়  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে। 

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের