ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে পাকিস্তান? এই প্রশ্নই উঠেছে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজস্থানে। বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। ঘটনার পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ATS-সহ একাধিক নিরাপত্তা সংস্থা।  

রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়-সুরতগড় রেলপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনে বিস্ফোরণ হয়।  মঙ্গলবার ( রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রেললাইনের নীচে থাকা দুটি সিমেন্টের স্লিপার ভেঙে যায়। পাশাপাশি রেললাইনের মাঝে প্রায় দু’ফুট গভীর গর্ত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই ওই রেলপথ দিয়ে অনুপগড় থেকে সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন যাতায়াত করেছিল। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে কোনও নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনুপগড়-সুরতগড় রুটে আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  

আরও পড়ুন: রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেল আধিকারিকরা। তদন্তে যোগ দিয়েছে রাজস্থান পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS), CID, গোয়েন্দা বিভাগ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের প্রকৃতি জানার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে বিস্ফোরণের প্রকৃতি বা কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সম্প্রতি সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া ৭.৫ কেজি RDX-এর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে