সর্বনাশ! দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৭০০ ছাড়াল, আক্রান্তের নিরিখে শীর্ষে কেরল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ মে পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৭১০ জনে দাঁড়িয়েছে। কেরলে সবচেয়ে বেশি করোনা অ্যাক্টিভ রয়েছে। ১,১৪৭ জন সক্রিয় রোগীর নিয়ে শীর্ষে রয়েছে কেরল। এরপরই রয়েছে মহারাষ্ট্র (৪২৪), দিল্লি (২৯৪) এবং গুজরাত (২২৩)। মহারাষ্ট্রে এই বছর ৮৪ জন নতুন রোগীর খবর পাওয়া গিয়েছে।

কেরলে ২২৭ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে ৫৯ জন নতুন করে সংক্রমিত হয়েছে। ফলে বঙ্গে মোট আক্রান্তের সংখ্যা হল ১১৬। দিল্লিতে ৫৬টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা ২৯৪ জনে দাঁড়িয়েছে। রাজস্থানে ৫৪ জন নতুন করে সংক্রমিত হয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। কোভিডের পাশাপাশি ওই ব্যক্তি যক্ষ্মাতেও আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রক বারবার মানুষকে অযথা আতঙ্কিত হতে নিষেধ করছে। করোনার নতুন রূপটি ইনফ্লুয়েঞ্জা বই কিছুই নয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তবে সে গুরুতর অসুস্থ নয়।

কর্ণাটকে ৬৩ বছর বয়সী একজন ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ফলে সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। ১৫ মে ওই ব্যক্তিকে মাইসোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৫ মে সেপটিসেমিয়া হয়ে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে মারা যান তিনি। মিজোরামে সাত মাস পর দুটি নতুন কোভিড-১৯ কেস পাওয়া গিয়েছে। তাঁরা বর্তমানে জোরাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও আয়ুষ বিভাগের প্রধান প্রতাপরাও যাদব জানিয়েছেন, কেন্দ্র ক্রমবর্ধমান কোভিড কেসের উপর নজর রাখছে। যে কোনও ঘটনা মোকাবেলায় প্রস্তুত ভারত।

কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যবাসীদের আশ্বস্ত করেছেন। বলেছেন আতঙ্কের কোনও কারণ নেই। কেরলে কোভিড এখনও পর্যন্ত কোট্টায়াম, এর্নাকুলাম, তিরুবনন্তপুরম, পাঠানমথিত্তা এবং আলাপ্পুঝায়ের মধ্যে আবদ্ধ রয়েছে।

চণ্ডীগড়ের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশে যে ব্যক্তি মারা গিয়েছিলেন তার দুই সন্তানের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। তবে তাদের এখনও লক্ষণ প্রকাশ পায়নি। শুধু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিশুদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে