ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা? আমেরিকা থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত মোদি সরকারের!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার জবাব দিতে কড়া পদক্ষেপের দিকেই এগোচ্ছে মোদি সরকার? এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর জেরে আমেরিকা থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত রেখেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র ক্রয় সংক্রান্ত আলোচনার জন্য ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু ওই সফর বাতিল করা হয়েছে। যদিও  প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ওই প্রতিবেদনকে নির্ভেজাল অসত্য ও ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসেই মার্কিন কোষাগার বসাতে বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। এর পর মোদি সরকার রাশিয়া থেকে তেল কিনছে এমন অছিলায় গত ৬ অগস্ট ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যার ফলে ভারতীয় পণ্যের উপরে মার্কিন শুল্ক বেড়ে হয়েছে ৫০ শতাংশ। ওই বিপুল পরিমাণ শুল্কের কারণে অ্যামাজন, ওয়ালমার্ট থেকে শুরু করে একাধিক বহুজাতিক ই-কমার্স সংস্থা ভারত থেকে পোশাক আমদানি স্থগিত রেখেছে। বাজার বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ দেশের অর্থনীতির শক্তভিতকে ধসিয়ে দেবে। বিশ্বের অন্য কোনও দেশের উপরে এত বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়নি। যদিও ট্রাম্পের শুল্ক বোমাকে পাত্তাই দিতে চাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পাল্টা হুঙ্কার ছেড়েছেন, ‘যে কোনও মূল্য চোকাতে রাজি। কিন্তু কারও (পড়ুন আমেরিকা) সঙ্গে আপোস করব না।’

ট্রাম্পের শুল্ক বোমা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির সম্পর্ক গত ৪৮ ঘন্টায় তলানিতে এসে দাঁড়িয়েছে। আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য মোদি সরকারের উপরে চাপ বেড়েছে। সেই চাপ খানিকটা সামাল দিতেই এবার আমেরিকার কাছ থেকে বিমান ও অস্ত্র কেনা সংক্রান্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী ‘আমেরিকায় গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নৌবাহিনীর জন্য ছয়টি ‘বোয়িং পি৮আই রিকনেসান্স’ বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণার পরিকল্পনা করেছিলেন। কিন্তু উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে ওই পরিকল্পনা বাতিল করা হয়েছে।’

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি