দেশে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৮২৯ জন আর মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের অস্বস্তি বাড়িয়ে দেশে ঊর্ধ্বমুখী করোনার(Coronavirus Update) দৈনিক সংক্রমণ ও মৃত্যু। আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত(Coronavirus Cases In India) হয়েছেন এক হাজার ৮২৯ জন। আর প্রাণ হারিয়েছেন(Corona Death Toll Rise) ৩৩ জন। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন আরও ২ হাজার ৫৪৯ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে ১৫ হাজারের ঘরে নেমেছে।

বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে(Health News) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ লক্ষ ৩৪ হাজার ৯৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮২৯ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ৪ কোটি ৩১ লক্ষ ২৭ হাজার ১৯৯ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও আগের দিনের তুলনায় বেড়েছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে(Pandemic) মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ৩৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ২৯৩ জন।’ উল্লেখ্য মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন এক হাজার ৫৬৯ জন আর মৃত্যু হয়েছিল ১৯ জনের।

করোনার থাবা থেকে সুস্থতা অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ২৫৯ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৭৫ শতাংশ। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আরও কমেছে। যার ফলে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৭ জনে।’

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্য়াহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী