চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু সামান্য ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ(India Daily Corona Cases) ও মৃত্যু সামান্য ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। আর প্রাণ হারিয়েছেন ১১ জন। তবে স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে।

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে(Daily Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৪ লক্ষ ৮৬ হাজার ৯৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশে। যার ফলে ২ হাজার ৮৫৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন(Corona Deaths In India) আরও ১১ জন। এ নিয়ে দেশে এদিন সকাল পর্যন্ত করোনার বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ২০১ জন।’

সুস্থতার হার যথেষ্টই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। এ নিয়ে দেশে করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ৪ কোটি ২৫ লক্ষ ৭৬ হাজার ৮১৫ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৭৪ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৫০৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৬ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ