পাক অধিকৃত কাশ্মীর সফরে ব্রিটিশ রাষ্ট্রদূত, প্রতিবাদ জানাল ভারত  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামাবাদে ব্রিটিশ হাই রাষ্ট্রদূতের পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরকে তীব্র প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রক। গত ১০ জানুয়ারি পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট কাশ্মীরের মিরপুর সফর করেন। শুধু তাই নয় ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটির সদস্য এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। আর তাতেই প্রতিবাদ জানাল ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ম্যারিয়ট ও ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা পাক অধিকৃত কাশ্মীরে সফর করেছে। যা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেছে। তাই ভারত এই সফরকে আপত্তি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।  বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের কাছে এই লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ম্যারিয়ট যিনি ২০২৩ সালের জুলাই মাসে পাকিস্তানে প্রথম মহিলা ব্রিটিশ রাষ্ট্রদূত হয়েছিলেন। তিনি তাঁর এই সফর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ম্যারিয়ট লিখেছেন,’ যুক্তরাজ্য ও পাকিস্তানের জনগণের সম্পর্কের প্রাণকেন্দ্র মিরপুর। আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ।‘

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।  সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।  এরআগে গত  ২০২২ সালেও মার্কিন রাষ্ট্রদূত  পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করেছিলেন।  

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর