উরি সেক্টরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে নিকেশ পাক জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের অনুপ্রবেশ রুখে সাফল্য পেল ভারতীয় সেনা (Indian Army)। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে (Uri Secter) ভারতীয় সেনার সঙ্গে গুলি বিনিময়ের সময়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক পাক জঙ্গির। শনিবার ও রবিবার অনুপ্রবেশের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও চিনার কপস। তাঁদের গুলিতেই মৃত্যু হয়েছে ওই পাক জঙ্গির।

জানা গিয়েছে,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তথ্য পেয়ে চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালায় উড়ি সেক্টরে। অভিযানের বিষয়টি টের পেয়ে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেই এনকাউন্টারেই মৃত্যু হয় এক জঙ্গির। ওই জঙ্গিকে নিকেশ করার পরে সেনাবাহিনী একটি একে রাইফেল, পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় চিনার কপস এই তথ্য জানিয়েছে, এলাকা তল্লাশির সময় সেনারা ঝোপঝাড়ে জঙ্গিদের চলাচল দেখতে পায় এবং একজন পাকিস্তানি সন্ত্রাসীকে ঘিরে ফেলে সে পালানোর চেষ্টা করলেই গুলি চালায়। বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসারের (জেসিও) প্রাণ গিয়েছে। হোয়াইট নাইট কর্পস তথ্য জানিয়েছে। হোয়াইট নাইট কর্পস প্রয়াত সেনা অটল সাহস নিষ্ঠা এবং নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে গভার শোক প্রকাশ করেছে হোয়াইট নাইট কর্পস। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের সেবা করে গিয়েছেন তিনি। 

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে