দুবাইয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু

ত্তাল সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে, দুবাইয়ে জুমেইরাহ সমুদ্র সৈকতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তাল সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে, দুবাইয়ে জুমেইরাহ সমুদ্র সৈকতে। জানা গিয়েছে, ঈদুল আযহার উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বউ এবং ভাইকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ২৯ বছর বয়সী আইজ্যাক পল ওলাক্কেনগিল। সেখানে জুমেইরাহ সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিং সেশনে অংশ নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় তরুণ সিভিল ইঞ্জিনিয়ারের। জানা যায়, জলের নিচে দীর্ঘক্ষন থাকার সময় তাঁর প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। এরপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ জুন) জুমেরাহ সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিং সেশনের সময় তিনি তাঁর পরিবারের সঙ্গে ছিলেন। নিহত আইজ্যাক পল ওলাক্কেনগিল দক্ষিণ ভারতের কেরলের বাসিন্দা। ঈদ উপলক্ষে তিনি তাঁর স্ত্রী রেশম এবং ছোট ভাই আইভিনের সঙ্গে দুবাই উড়ে যান। কিন্তু কে জানত? দুবাই থেকে আর বাড়ি ফেরা হবে না আইজ্যাকের। নিহত ইঞ্জিনিয়ারের কাকা ডেভিড পিয়ারিলোস জানিয়েছেন, ঘটনাটি নির্ধারিত স্কুবা ডাইভিং এলাকায় একটি প্রশিক্ষণ অধিবেশনের সময় ঘটেছিল। যেখানে রেশমি এবং আইভিন উভয়েই প্রশিক্ষণ নিচ্ছিলেন। স্কুবা ডাইভিংয়ের সময়েই ওই ব্যক্তি ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না। তখনই তিনি দল থেকে দূরে সরে যান। এবং জলের নিচে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

যদি ওলাক্কেনগিলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে আইজ্যাকের ভাই আইভিন হাসপাতালে পৌঁছানর পরই পড়ে যান। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি বিপদমুক্ত। আইভিনও পেশায় ইঞ্জিনিয়ার। আইজ্যাক এবং রেশমা পেশাগত কারণে দুবাইতে থাকেন। আর, আইভিন আবুধাবিতে থাকেন। আইভিনকে তার ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়নি। বর্তমানে দুবাইয়ের আইন প্রয়োগকারী কর্মকর্তারা স্কুবা ডাইভিং সেশনের সময় ব্যবহৃত সরঞ্জামগুলি বিশ্লেষণের জন্য জব্দ করেছেন। জানা গিয়েছে, প্রয়োজনীয় আইনি কাগজপত্র পাওয়ার পর ওলাক্কেনগিলের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনা হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল