চলতি জ্বর-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, পরামর্শ চিকিৎসকদের শীর্ষ সংগঠনের

সিম্পটমভিত্তিক চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বর, সর্দি-কাশি হলে যথেচ্ছ হারে অ্যান্টিবায়োটিক না নেওয়ার পরামর্শ দিল দেশের চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। একটি বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, কাশি, বমি বমি ভাব, বমি, গলা ব্যথা, জ্বর, শরীরে ব্যথা এবং কিছু ক্ষেত্রে ডায়েরিয়ার মতো উপসর্গযুক্ত রোগীর সংখ্যা আচমকা বেড়ে গিয়েছে। এই সমস্ত ক্ষেত্রে চিকিত্সকদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি। সিম্পটমভিত্তিক চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শুক্রবার একটি নির্দেশিকা জারি করে বলেছে, ‘সংক্রমণ সাধারণত পাঁচ থেকে সাত দিন স্থায়ী হয়। জ্বর তিন দিন পরে চলে যায়, কিন্তু কাশি তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।’ চিকিৎসকদের সংগঠনটি জানিয়েছে, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগের কারণ H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

আইএমএ আরও জানিয়েছে, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে ঋতুকালীন সর্দি বা কাশি হওয়া সাধারণ বিষয়। আর এই জ্বর হলে মানুষজন অ্যাজিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিক্লাভ ইত্যাদির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে, যা সঠিক নয় বলে জানায় সংগঠনটি।

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!