ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন! দ্রুত পদক্ষেপ ভারতীয় নৌবাহিনীর, বাঁচল ১৪ জনের প্রাণ

মাঝ সমুদ্রে ওমানগামী জাহাজে লেগে গেল ভয়াবহ আগুন। তড়িঘড়ি উদ্ধারে এগিয়ে এল ভারতীয় নৌ বাহিনীর একটি বিশেষ দল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে লেগে গেল ভয়াবহ আগুন। তড়িঘড়ি উদ্ধারে এগিয়ে এল ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষ দল। জানা গিয়েছে, ওমান গামী ওই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্য ছিলেন। এমটি ই চেং ৬ নামের ওই ভেসেলটি ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার যাত্রা করছিল। তখনই মাঝ সমুদ্রে থাকাকালীন ভেসেলের ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সেই সময়ে দুর্যোগের ডাকে সাড়া দিয়ে, ওমান উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর দল তাৎক্ষণিক সহায়তা প্রদান করে। নয়তো ভয়ানক ক্ষতি হতে পারত।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছেন, তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। ভেসেলে ১৪ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রু সদস্য ছিলেন। ভারতীয় সেনাবাহিনী তৎপরতায় কারো কোনও ক্ষতি হয়নি। এ বিষয়ে নৌবাহিনীর মুখপাত্র X-এ একটি পোস্টে বলেছেন, “ওমান উপসাগরে মোতায়েন করা মিশন, INSTabar, ২৯ জুন পুলাউ-পতাকাবাহী MT Yi Cheng 6 মাঝ সমুদ্রে একটি ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল। ভেসেলটি ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্যদের নিয়ে ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাচ্ছিল। তখনই ভেসেলটির ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে যায়। এবং সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়। ১৩ জন ভারতীয় নৌসেনা সদস্য এবং ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারের ৫ জন ক্রু সদস্য বর্তমানে এই অগ্নিনির্বাপণ অভিযানে জড়িত, ভেসেলের আগুনের তীব্রতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।’

তবে মাঝ সমুদ্রে বিদেশী ভেসেলগুলির বিপদে এগিয়ে আসা ভারতীয় নৌবাহিনীর সৌজন্যমূলক পদক্ষেপের ঘটনা এই প্রথম নয়। তারা বরাবরই এই ধরনের ঘটনায় সক্রিয়ভাবে কাজ করে। জানা গিয়েছে ওই অগ্নিনির্বাপক দল ক্ষতিগ্রস্থ ভেসেলের সরঞ্জামগুলি নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য ভেসেলে স্থানান্তরিত করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল