শত্রুরা সাবধান, ভারতীয় নৌসেনার বহরে যুক্ত হলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী আরও দুই যুদ্ধজাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: শত্রুপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী আরও দুই যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয নৌসেনার বহরে। আজ মঙ্গলবার (২৬ অগস্ট) আইএনএস উদয়গিরি ও আইএনএস হিমগিরি নামাঙ্কিত ওই দুই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে জলে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। দুই জাহাজেই শত্রুদের নিশানা করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো প্রযুক্তি রয়েছে। এর ফলে এখন শত্রুকে ফালাফালা করতে এক সঙ্গে শতাধিক  ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে নৌবাহিনী। সবচেয়ে লক্ষ্যণীয়, দুই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে দেশে। অর্থা‍ৎ ‘আত্মনির্ভর ভারত’ এর ফসল।

আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের প্রকৌশলীরা। আর আইএনএস উদয়গিরি তৈরি করেছে মুম্বইয়ের মাঝাগাঁও শিপ বিল্ডার্সে। নয়া দুই যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় এই মুহুর্তে ভারতীয় নৌসেনার বহরে ১৪টি মিসাইল নিক্ষেপকারী যুদ্ধজাহাজ রয়েছে। সংখ্যাটি ২০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তার মধ্যে সাতটি নীলগিরি শ্রেণির, তিনটি শিবালিক শ্রেণির ও ১০টি তলোয়ার শ্রেণির।

ভারতীয় নৌসেনা সূত্রে জানা গিয়েছে ‘প্রত্যেকটি যুদ্ধজাহাজ থেকেই যাতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির উন্নতি ঘটানো হচ্ছে। ২০৩০ সালের মধ্যে শত্রুকে নিশানা করে যাতে একসঙ্গে তিনশো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ হচ্ছে। বিদেশি সংস্থার উপরে নির্ভরশীল না হয়ে  দেশীয় সংস্থা দিয়ে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় ভারতীয় সেনার তরফে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।’

কুরকুরের প্যাকেটের খেলনা গলায় আটকে মৃত্যু ৫ বছরের শিশুর

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার