জাহাজ থেকে নিখোঁজ ভারতীয় নৌবাহিনীর নাবিক, শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই নিখোঁজ  ভারতীয় নৌবাহিনীর  এক নাবিক। গত ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাঁকে  খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। মুম্বই-সদর দফতর ওয়েস্টার্ন নেভাল কমান্ড জানিয়েছে  নিখোঁজ ওই নাবিকের নাম সাহিল ভার্মা।

২৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন ভারতীয় নৌবাহিনীর নাবিক সাহিল ভার্মা। এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে আখ্যায়িত করেছে মুম্বই-সদর দফতর ওয়েস্টার্ন নেভাল কমান্ডার। নিখোঁজ নাবিককে খুঁজতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। ” ভারতীয় নৌবাহিনীর তরফে জানান হয়েছে, ‘ তাঁকে খুঁজতে তাৎক্ষণিকভাবে জাহাজ ও বিমান নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। নৌ তদন্ত বোর্ডকে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।‘

জানা গিয়েছে ২০২২ সালে নৌবাহিনীতে যোগদান করেছিলেন  সাহিল ভার্মা। আচমকাই তাঁর এই নিখোঁজের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাহিলের পরিবার। এই ঘটনা প্রসঙ্গে সাহিলের বাবা সুভাষ চন্দর জানিয়েছেন,’ গত ২৯ ফেব্রুয়ারি জাহাজের ক্যাপ্টেনের ফোন পেয়ে ছেলের নিখোঁজের খবর জানান। মা রমা কুমারী সাহিলকে নিরাপদে বাড়ি ফেরার জন্য আহ্বান করেছেন। তবে কবে সাহিলের খোঁজ মিলবে সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের