আরব সাগরে ত্রিশূল নিয়ে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী, থরহরিকম্প শুরু পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত পাক যুদ্ধ যুদ্ধ আবহে প্রায় দিনই পাকিস্তানের হাড়হিম করে দিচ্ছে ভারতীয় নৌসেনা। পহেলগাঁও হামলার পর থেকে একের পর এক যুদ্ধাস্ত্র সামনে আনছে নৌবাহিনী। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে যে পাকিস্তানকে তুড়িতে হারানোর ক্ষমতা ভারত রাখে এ যেন তারই আদাম প্রদর্শন। শনিবার ভারতীয় নৌবাহিনী একটি স্থল জাহাজ, একটি সাবমেরিন এবং একটি হেলিকপ্টার সম্বলিত ছবি শেয়ার করা  করেছে। ক্যাপশনে সেগুলিকে “নৌশক্তির ত্রিশূল” বলে অভিহিত করা হয়েছে।

X হ্যান্ডেলে পোস্ট করা ছবিটিতে আইএনএস কলকাতা (INS Kolkata), ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) এবং একটি স্করপিন-ক্লাস সাবমেরিন প্রদর্শন করা হয়েছে। ক্যাপশনে লেখা, “নৌশক্তির ত্রিশূল- উপরে, নীচে এবং ঢেউয়ের ওপারে।” ভাইরাল হওয়া ছবিটি সম্ভবত ধ্রুব ALH যা বর্তমানে নৌবাহিনীতে রয়েছে। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই পোস্টটি করা হয়েছে।

 

পহেলগাঁও হামলায় ২৫ জন নিরীহ পর্যটক এবং এক কাশ্মীরী নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের জড়িত থাকার সংযোগ খুঁজে পেয়েছে। হামলা চালানো টিআরএফ অর্থাৎ দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংস্থা ‘লস্কর ই তৈবা’র ছায়া সংগঠন। তারপর থেকেই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্প্ররক হ্রাস পেয়েছে। তার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, আট্টারিতে একমাত্র কার্যকর স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করা। শনিবারই পাকিস্তান থেকে যাবতীয় আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত সপ্তাহের বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নৌবাহিনীর দেশীয় পদ্ধতিতে তৈরি মিসাইল ধ্বংসকারী আইএনএস  সুরাট সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে দ্রুতগতিতে উড়ন্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সফল হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস সুরাট সমুদ্রপৃষ্ঠ দিয়ে দ্রুত উড়ন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ করে একটি বড় সাফল্য অর্জন করেছিল। এই সাফল্য দেশীয় যুদ্ধজাহাজের নকশা, উন্নয়ন এবং পরিচালনায় ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিরও প্রদর্শন করে। এটি প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে।

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর