রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে দীর্ঘ যাত্রার সময় মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে চার্জিং পয়েন্টই ভরসা যাত্রীদের। কিন্তু এবার রাতের নির্দিষ্ট কয়েক ঘণ্টা সেই সুবিধা আর পাওয়া যাবে না। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনের কামরায় রাতভর মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে আগেই বিধিনিষেধ জারি করেছিল ভারতীয় রেল। এবার সেই নিয়ম কার্যকর করতে আরও কঠোর পদক্ষেপ করল রেলওয়ে বোর্ড। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ট্রেনের সমস্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

গত ২৬ অক্টোবর একটি নির্দেশিকা জারি করা হয় রেলের পক্ষ থেকে। সংশ্লিষ্ট নির্দেশিকায় রেলওয়ে বোর্ড জানিয়েছে, ২০১৪ সালের ১৯ জুন এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় থাকা চার্জিং পয়েন্টগুলি বন্ধ রাখা বাধ্যতামূলক। তবে সম্প্রতি একটি ঘটনায় এই নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও চার্জিং পয়েন্ট চালু ছিল। সেই সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া হচ্ছিল। আচমকাই সেটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। পরে পাওয়ার ব্যাঙ্কটিতে বিস্ফোরণ ঘটে। যদিও ঘটনায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবে এই ঘটনা থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা নতুন করে সামনে এসেছে।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

এরপরই দেশের সমস্ত জোনাল রেলওয়েকে সতর্ক করেছে রেলওয়ে বোর্ড। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ট্রেনে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যেন নির্দিষ্ট সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ করেন, তা নিশ্চিত করতে হবে। এই নিয়ম মানার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। শুধু নির্দেশ জারি করেই দায়িত্ব শেষ করতে চাইছে না রেল। সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিষয়ে সচেতনতা বাড়ানোর কথাও বলা হয়েছে। নিয়ম কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আধিকারিক ও সুপারভাইজারদের আচমকা পরিদর্শন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের