গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মধ্যপ্রাচ্যের অশান্তিকে পাত্তাই দিল ভারতের শেয়ার বাজার। শুক্রবারের বারবেলায় রকেটের গতিতে উত্থান হল আইটি স্টকের। যার ফলে এদিন পুরনো ক্ষত সামলে সেনসেক্স ও নিফটি বিরাট লাফ দিয়েছে। আজ, শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স বেড়েছে ৮২৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ। যার ফলে সেনসেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে ৭৭,৫৬৯ পয়েন্টে। নিফটি বেড়েছে ২৪৪ পয়েন্ট বা ১.০২ শতাংশ। এই বৃদ্ধির জেরে নিফটি দাঁড়িয়ে রয়েছে ২৪,২০৬ পয়েন্টে। ভারতীয় শেয়ার বাজারের এই দুরন্ত পারফরম্যান্সের জন্য এদিন পাঁচ লক্ষ কোটি টাকা আয় করেছেন বিনিয়োগকারীরা।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কার জেরে গত বুধবার মুখ থুবড়ে পড়েছিল শেয়ার মার্কেট। সেদিন বিকেলে বাজার বন্ধের সময়ে সেনসেক্স ১৬৭৭.১২ পয়েন্ট পড়ে গিয়েছিল। নিফটি পড়েছিল ৫১৬.৬৫ পয়েন্ট। যার ফলে দালাল স্ট্রিট থেকে গত বুধবার কর্পূূরের মতো উবে গিয়েছিল বিনিয়োগকারীদের প্রায় ১০ লক্ষ কোটি টাকা। যার ফলে মাথায় হাত পড়ে গিয়েছিল বিনিয়োগকারীদের। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ভূরাজনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এই তিন ফলায় ভারতীয় শেয়ার বাজারে ধস নেমেছিল। যদিও গতকাল, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে ক্ষত সামলাতে থাকে বাজার। আজ, শুক্রবার একলাফে গ্রিন জোনে চলে যায় ভারতীয় শেয়ার বাজার। তবে এদিন শেয়ার মার্কেটে সেরা পারফর্ম করেছে আইটি স্টকগুলি। আইটি-সহ একাধিক সেক্টরের স্টকে ব্যাপক কেনাকাটার জেরে এদিন সেনসেক্স ৮০০ পয়েন্ট বেড়ে ৭৭,৫২৭ এবং নিফটি ২৩০ পয়েন্টের বেশি বেড়ে ২৪,১৯৭-এ পৌঁছয়।

আরও পডুন: রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

এ দিনের বাজারের বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা নেয় তথ্যপ্রযুক্তি সেক্টরের সংস্থাগুলি। Infosys, TCS, Tech Mahindra এবং HCL Tech-এর শেয়ার ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান