বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটা বেতন, উন্নত জীবনযাপন এবং বিলাসবহুল ভবিষ্যতের আশায় বিদেশে চাকরি করার স্বপ্ন দেখেন বহু মানুষ। দেশের তুলনায় বিদেশে বেশি বেতন পাওয়ার সুযোগ, উন্নত কর্মপরিবেশ এবং পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের আশায় অনেকেই বিদেশে চাকরির জন্য চেষ্টা করেন। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা দিন দিন বাড়ছে। তবে বিদেশে চাকরির এই স্বপ্নের আড়ালেই কখনও কখনও লুকিয়ে থাকে বড় বিপদ। ভুয়ো চাকরির প্রতিশ্রুতি, জাল কাগজপত্র, অতিরিক্ত টাকা দাবি কিংবা মানবপাচারের মতো অভিযোগও সামনে আসে। সেই ঘটনা ফের একাবার সামনে এসেছে। বিদেশে মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখেছিলেন নাগপুরের ২৮ বছরের এক তরুণী। কিন্তু সেই স্বপ্নই তাঁকে ভয়াবহ  পরিস্থিতির সম্মুখীন করেছে। অভিযোগ, পুণের একটি সংস্থার মাধ্যমে পর্তুগালে চাকরির সুযোগের টোপ দিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নেওয়া হয়। এরপর পর্তুগালে পৌঁছতেই তাঁকে আটকে রেখে ‘বিক্রি’ করে দেওয়া হয় এক বিয়ারের দোকানের মালিকের কাছে।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ইনস্টাগ্রামে ‘We Migrate’ নামে একটি মাইগ্রেশন কনসালটেন্সির সন্ধান পান। সংস্থার তরফে তাঁকে পর্তুগালের একটি সুপারমার্কেটে ক্যাশিয়ারের চাকরির প্রস্তাব দেওয়া হয়। মাসে প্রায় ১.৫ লক্ষ টাকা বেতন, দিনে আট ঘণ্টা কাজ এবং সপ্তাহে দু’দিন ছুটির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এই চাকরির জন্য ভিসা ও অন্যান্য কাগজপত্রের খরচের কথা বলে ধাপে ধাপে তাঁর কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়। অভিযোগ, পর্তুগালে পৌঁছনোর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং একটি ঘরে প্রায় দু’দিন আটকে রাখা হয়। এরপর তাঁকে পর্তুগালের একটি বিয়ারের দোকানের মালিকের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে জোর করে কাজ করানো এবং মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পাসপোর্ট ফেরত চাইলেও আরও টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন ওই মহিলা। 

আরও পড়ুন: ২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

প্রায় এক মাস ধরে এমন পরিস্থিতির মধ্যে থাকার পর কোনওভাবে পালানোর সুযোগ পান তিনি। বাসে করে প্রথমে লিসবন এবং পরে স্পেনের মাদ্রিদে পৌঁছন। সেখান থেকে দোহা হয়ে ভারতে ফিরে আসেন। দেশে ফেরার পরও হুমকি বন্ধ হয়নি বলে অভিযোগ। অভিযুক্তরা তাঁকে ফের বিদেশে চাকরি দেওয়ার নামে আরও ৩ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাঁর স্বামীকে খুনের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলে অভিযোগ। এরপরই তিনি পুণে পুলিশের দ্বারস্থ হন। 

 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে