ফের পতন, বিদেশি মুদ্রার ভাঁড়ার কমে ৫৮৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার

টাকার তুলনায় ডলার সহ অন্যান্য বিদেশি মুদ্রার দাম বেড়ে যাওয়ার কারণেই বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই নিম্নমুখী দেশে বিদেশি মুদ্রার ভাঁড়ার। গত ২১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশে বিদেশি মুদ্রার তহবিল ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৫৮৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। টাকার তুলনায় ডলার সহ অন্যান্য বিদেশি মুদ্রার দাম বেড়ে যাওয়ার কারণেই বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান পড়েছে। ডলারের ওপরে নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ-সহ পড়শি দেশগুলির সঙ্গে আর্থিক লেনদেনে ভারতীয় মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গত বছরের শেষ কয়েক মাস ধরে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দামে পতন ঘটেছে। দুর্বল থেকে দুর্বলতর হয়েছে ভারতীয় টাকা। ডলার ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে তীব্র চাপের মধ্যে রয়েছে অন্যান্য দেশের মুদ্রাও।  তবে চলতি বছরের শুরু থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছিল।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে গত সপ্তাহেই জানানো হয়েছিল, ১৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ভারতে বিদেশি মুদ্রার ভাঁড়ার আগের সপ্তাহের তুলনায় ১৬৫ কোটি বেড়ে হয়েছে ৫৮,৬৪১ কোটি ডলার। গত বছরের জুলাই মাসের পরে বিদেশি মুদ্রার ভাণ্ডার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু গত সপ্তাহে আচমকাই ২১৬ কোটি ডলার কমেছে ভাঁড়ার থেকে। যদিও যে পরিমাণ বিদেশি মুদ্রার ভাণ্ডার মজুত রয়েছে তাতে উদ্বেগের কোনও বিষয় নেই বলে রিজার্ভ ব্যাঙ্কের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের