চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিলাওয়ালের উপস্থিতিতে এসসিও বৈঠকে সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য বিদেশমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার গোয়ায় এসসিও বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেছেন তিনি।

গোয়ায় এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস (সিএফএম) বৈঠকে এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্ব যখন কোভিড এবং এর পরিণতির মুখোমুখি হচ্ছে, তখন সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে চোখ সরিয়ে নেওয়া আমাদের নিরাপত্তার স্বার্থে ক্ষতিকর হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। আন্তঃসীমান্ত-সহ সমস্তরকম সন্ত্রাস বন্ধ হতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনও বাছ বিচার না করে সন্ত্রাসের কাজে যারা অর্থ যোগায় তাদের সেই সমস্ত পথ বন্ধ করতে হবে। এসসিও সদস্যদের মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এসসিওর মূল লক্ষ্যগুলির একটি।’

উল্লেখ্য এদিন গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) এর বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে (Bilawal Bhutto-Zardari) অভর্থ্যনা জানান এস জয়শঙ্কর (S Jaishankar)। ১২ বছর পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে পা রাখলেন। তবে এই সফরে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কোনও বৈঠক হবে কি না তা এখনও স্পষ্ট নয়। এদিন গোয়ার বিমানবন্দরে পাক বিদেশমন্ত্রীকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান (Pakistan-Afghanistan-Iran division) বিভাগের যুগ্ম সচিব জেপি সিং।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ