যুদ্ধের আবহে বিশেষ পরিষেবা ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, কাতারের মতো পশ্চিম এশিয়ার দেশগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে ইরান! পাল্টা হামলার পথে ইজ়রায়েল এবং আমেরিকাও। এই ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় সব দেশের অসামরিক বিমান ক্ষেত্রে।

পরিষেবা সংকটের ফলে বিভিন্ন দেশে আটকে পড়েছে ভারতীয় নাগরিকরা। এবার তাদের জন্য বিশেষ বিমান পরিষেবা শুরু করলো এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বুধবার থেকে দুবাই, আবুধাবি, শারজাহ-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা থেকে বিশেষ বিমান চালানোর ঘোষণা করা হয়েছে। কোন বিমান পরিষেবাকারী কত বিমান পরিষেবা দেবে সেটা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ৫৮টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আর পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে বিমান পরিচালনা করবে ইন্ডিগো। ভারতীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , নিরাপদে যাত্রীদের এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের আরো সক্রিয় করা হয়েছে। গত ২৮ তারিখ থেকে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল ও আমেরিকা।

তারপর থেকেই বিভিন্ন জায়গায় আটকে পড়েন ভারতীয়রা। এখনো সেই সংঘর্ষ থামার লক্ষণ নেই। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার একটা বিশাল অংশ জুড়ে আকাশসীমা বন্ধ। তবে তার মধ্যেই বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় দুই বিমান সংস্থা। এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে তারা। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা