সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে এবার পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই হুমকি দিয়েছেন তিনি।

বিলাওয়ালের দাবি, পাকিস্তানের জলপ্রবাহ আটকে দেওয়ার যে কোনও পদক্ষেপ দেশের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত আনবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু নীতিও কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তাঁর দাবি, পাকিস্তানের জল বন্ধ করে যদি দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করা হয়, তাহলে সেই পরিস্থিতিতে পাকিস্তান কঠোর জবাব দিতেও পিছপা হবে না । তাঁর কথায়, সিন্ধু নদ পাকিস্তানের কাছে শুধু একটি নদী নয়, দেশের জীবনরেখা। তাই জল, সিন্ধু জলচুক্তি, সার্বভৌমত্ব এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় পাকিস্তান কোনও আপস করবে না। সেমিনারে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, তবে সম্মানের সঙ্গে। আমরা পাশে থাকতে চাই, কিন্তু কারও কাছে মাথা নত করে নয়।’ একই সঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তান নিজেদের জলসম্পদের অধিকার থেকে কখনও সরে আসবে না।

আরও পড়ুনঃ প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। তারপর থেকেই বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে পাকিস্তান। দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিকাজ সিন্ধু নদীর জলের ওপর নির্ভরশীল হওয়ায় এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিলাওয়াল ভুট্টো। ২০২৫ সালে তিনি বলেছিলেন,’হয় আমাদের জল সিন্ধুতে বইবে, নয় তাদের রক্ত।’ এবার পরমাণু নীতির প্রসঙ্গ তুলে তাঁর নতুন মন্তব্য ঘিরে ফের ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে