প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। যখন ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেন, তখন তা কেবল একটি সামরিক নিয়োগ থাকে না বরং দেশের নিরাপত্তা নীতি এবং ভবিষ্যৎ কৌশলের এক নতুন অধ্যায়ের সূচনাও  হয়। তবে সেই সব অনুষ্ঠানের মধ্যে  একটি আবেগঘন মুহূর্ত গোটা দেশের মন জয় করেছে। গার্ড অব অনার গ্রহণের পর জেনারেল ধীরাজ শেঠ প্রথমে তাঁর বাবা, লেফটেন্যান্ট জেনারেল কে.এম. শেঠ (অবসরপ্রাপ্ত)-কে স্যালুট করেন এবং তারপর তাঁর আশীর্বাদ নিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন। দেশের সুরক্ষার বর ভার নিজের কাঁধে  তুলে নেওয়ার পর ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই নয়া সেনাপ্রধানের এই কাজের প্রশংসা করেছেন। 

অনেকেই বলছেন,  এই ছবিটি কেবল একজন সেনার দেশের প্রতি দায়িত্বের নয়  বরং এমন এক পুত্রেরও, যিনি সর্বোচ্চ সামরিক দায়িত্ব গ্রহণের আগে নিজের মূল্যবোধকে প্রাধান্য দিয়েছেন। এই আবেগঘন মুহূর্তটি দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। জেনারেল ধীরাজ শেঠ, যিনি প্রায় চার দশক ধরে ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমানে তিনি ১৩ লক্ষ সেনা দিয়ে গঠিত একটি বাহিনীকে নেতৃত্ব দেবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি স্পষ্টভাবে জানান, তাঁর অগ্রাধিকার হবে “বিজয়”, এবং তাঁর মূলমন্ত্র হলো ‘বিজয়ের পর বিজয়’। প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, ‘কর্তব্য, সম্মান এবং সর্বোপরি দেশ’-এর অনুভূতি নিয়ে তাঁর দায়িত্ব পালন করবেন। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী সাহসী সেনাদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁদের সাহস আগামী প্রজন্মের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। 

 চিনে নিন  জেনারেল  ধীরাজ শেঠকে  

জেনারেল ধীরাজ শেঠ খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ)-র প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশন লাভ করেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। দুটি অপারেশনাল কমান্ড পরিচালনার বিরল অভিজ্ঞতাও রয়েছে তাঁর। প্রায় ৪০ বছরের সামরিক জীবনে জেনারেল ধীরাজ শেঠ মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিম রণাঙ্গনে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ দমন অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

 

 

 

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়