নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার শিল্পপতি সহ ৩

কেলেঙ্কারি কাণ্ড! নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৮৪ বছর বয়সী শিল্পপতি বীরমণি, তাঁর সহযোগী শান্তি এবং তাঁর স্বামী মহেন্দ্র চিক্কন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেলেঙ্কারি কাণ্ড! নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৮৪ বছর বয়সী শিল্পপতি বীরমণি, তাঁর সহযোগী শান্তি এবং তাঁর স্বামী মহেন্দ্র চিক্কন। ২০২৫ সালের ৬ অক্টোবর এক শিশু কল্যাণ স্বেচ্ছাসেবকের অভিযোগের ভিত্তিতে জেমস গ্রানাইটসের প্রতিষ্ঠাতা-সহ তিনজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) পুলিশের অ্যান্টি-ভাইস স্কোয়াড (এভিএস)। অভিযোগকারী ঘটনার একটি পেনড্রাইভও পুলিশের কাছে হস্তান্তর করেছেন। যেখানে একটি ভিডিও ছিল। আর ভিডিওতে একজন বয়স্ক ব্যাক্তিকে এক নাবালিকাকে  জোর জবরদস্তিমূলক যৌন নির্যাতন করতে দেখা যায়। এরপরেই পেনড্রাইভটি পরীক্ষা করা হয়। তাতেই শিল্পপতির কুকর্মের পর্দা ফাঁস হয় এবং অভিযোগ প্রমাণিত হয়। ভিডিওতে শিল্পপতি বীরমণিই ছিলেন। আর তাঁকে তাঁর সহযোগী শান্তির শয়নকক্ষে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করতে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে চেন্নাই পুলিশের কেন্দ্রীয় অপরাধ শাখা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই এ ধরণের কুকর্মের সঙ্গে যুক্ত বীরমণি। জানা গিয়েছে, লোকচক্ষুর আড়ালে এই ধরনের কর্মকাণ্ডের জন্যে টেইনমপেটে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত শিল্পপতি। ওই বাড়িটির দেখাশোনার দায়িত্বে ছিলেন তাঁর সহযোগী শান্তি এবং তার স্বামী মহেন্দ্র চিক্কন। সেখানেই বাড়ির কাজ করার জন্যে নাবালিকা মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হত বলে অভিযোগ। তেমনি ২০১৯ সালে এক দরিদ্র পরিবারের নাবালিকাকে ওই বাড়ির কাজের জন্যে নিয়োগ করা হয়েছিল। বাড়িতে  নিয়মিত যাতায়াত ছিল বীরমণির। সেখানেই শিল্পপতি ওই নাবালিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। অভিযোগকারী শিশু কল্যাণ স্বেচ্ছাসেবকের দেওয়া ভিডিওটির পুঙ্খানুপুঙ্খ তদন্তে জানা যায় যে, ভিডিওতে থাকা ব্যক্তিটি শিল্পপতি বীরমণিই ছিলেন।

তদন্তে আরও জানা যায়, শুধু একজন নয়, ওই বাড়িতে কাজের জন্যে যে কয়জন নাবালিকাকে আনা হয়েছিল, সবাই শিল্পপতির দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। তল্লাশির সময় নাবালিকা মেয়ে ও মহিলাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বাড়িটি থেকে। তবে শিল্পপতির দুই সহায়তাকারী—৬৪ বছর বয়সী মহেন্দ্র সিনহা চিক্কন এবং তাঁর স্ত্রী ৬০ বছর বয়সী শান্তি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, তাঁদের বাসভবনে এমন কোনও ঘটনা ঘটেনি। বীরমণি এবং তাঁরা নির্দোষ। ভিডিওতে থাকা লোকটি শিল্পপতি নন। তাঁরা কখনও এমন মেয়েকে দেখেননি। তবে নির্যাতিতা নাবালিকার পরিচয় পাওয়া যায়নি। আপাতত পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তাদের আদালতে হাজির করা হয়েছে। তিনজনকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ