-২২ ডিগ্রিতে প্রি-ওয়েডিং শ্যুট! হাইপোথার্মিয়া আক্রান্ত হলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বপ্ন ছিল তুষারপাতের মধ্যে প্রি-ওয়েডিং ভিডিয়ো শ্যুট করার। আর সেই ভিডিও শ্যুট করতে গিয়েই ঘটল বিপত্তি। হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত হয়ে গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিস ভোরার  । ইনস্টাগ্রামে ব্যবহারকারী আর্য ভোরা তার প্রাক-বিবাহের শুটিংয়ের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, প্রাক-বিবাহের শুটিংয়ের কিছু স্ন্যাপ। সেখানে দেখা গিয়েছে, তার সঙ্গীকে স্লিভলেস কালো গাউন পরে তুষার উপত্যকার মধ্য দিয়ে হাঁটছে।

ভিডিওতে লেখা ছিল, ‘হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে প্রি-ওয়েডিংয়ের শ্যুটিং করা হয়েছে। সেই সময় তাপমাত্রা ছিল মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। আমার হাইপোথার্মিয়া হয়। মনে হচ্ছিল কেউ যেন আমার হাতে ক্রমাগত অ্যাসিড ঢেলে দিচ্ছে।‘ আর তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

বর্তমানে ইনস্টাগ্রামে মিস ভোরার ফলোয়ারের সংখ্যা সাড়ে আট লাখের বেশি। তার এই ভিডিও দেখে স্বামী রঞ্জিত শ্রীনিবাস লিখেছেন,’ স্পিতি ভ্যালিতে আমাদের প্রি-ওয়েডিং ফটোশুট আমাদের জীবনে ছিল কঠিন মুহূর্ত। সেখানে -২২ ডিগ্রি তাপমাত্রা ছিল।‘ এই ভিডিও দেখে বেশ কয়েকজন মুগ্ধ হয়েছেন। আবার, কেউ জিজ্ঞাসা করেছেন জীবন ঝুঁকি নিয়ে প্রি-ওয়েডিং ভিডিয়ো শ্যুট করার কি দরকার ছিল। অন্যদিকে কেউ ভোরাকে পরামর্শ দিয়েছে,’ আপনি স্বামীর মতো স্বাভাবিক পোশাক পরতে পারতেন । এই ধরনের তাপমাত্রায় ছিপছিপে পোশাক পরা বোকামি।‘

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের