হরিয়ানায় আইএনএলডি নেতাকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের মুখে শুটআউট হরিয়ানায়। রবিবার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের হরিয়ানার প্রদেশ সভাপতি নাফে সিং রাঠিকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঝাঝরের বাহাদুরগড় শহরে এই হামলার ঘটনাটি ঘটে। কী কারণে এই খুন, পুলিশ তা তদন্ত করে দেখছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বাহাদুরগড়ে যখন আইএনএলডি নেতা তাঁর এসইউভি গাড়ি নিয়ে ঘুরছিলেন, তখন তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। গাড়ির কাঁচ ভেদ করে গুলি নাফে সিংয়ের শরীরে লাগে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চলে। গুলিতে নাফে সিংয়ের সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের এক নেতা জানিয়েছেন, নাফে সিং রাঠীকে অনেকদিন ধরে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। নাফে সিংয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও সরকারের কাছে তদবির করা হচ্ছিল। কিন্তু সরকারের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। জানা যাচ্ছে, নাফে সিংকে যে হত্যা করা হবে, সেবিষয়ে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কিন্তু পুলিশ সেই বিষয়ে কোনও ব্যবস্থাই নেয়নি। জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছে, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

 

 

 

 

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান