“তাহলে নিজেকে ঝুলিয়ে দাও”, স্ত্রীর আর্জি শুনেই আত্মহত্যা করলেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামে আলাপ,প্রেম তারপর মন্দিরে বিয়ে….সব মিলিয়ে প্রথমটা স্বপ্নের মতো শুরু হলেও মাত্র ৬ মাসের মধ্যেই সেই সম্পর্কের এক ভয়াবহ পরিণতি হল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। এই যুবকের আত্মহত্যার পরেই শোকে এক বৃদ্ধা প্রতিবেশীর মৃত্যু হয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: কেরলের সাই হস্টেলে দুই কিশোরী খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার

জানা গিয়েছে, কোতোয়ালি থানার অন্তর্গত সাগর গেট এলাকার বাসিন্দা ধ্রুবরাজ কুশওয়াহা। বছর ১৯ এর এই যুবক ইনস্টাগ্রামের মাধ্যমে রাজস্থানের চুরু জেলার প্রীতি নামের এক তরুণীর সঙ্গে আলাপ করেন। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের রূপ নেয়। তারপরেই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। পরিবারের আপত্তি সত্বেও ধ্রুবরাজ বিয়েতে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত ২০২৫ সালের মে মাসে একটি মন্দিরে তাদের বিয়ে হয়।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই প্রীতির আর্থিক চাহিদা বাড়তে থাকে। সীমিত আয়ের মধ্যেও দামি পোশাক, ঘোরাঘুরি ও বাইরের খাবার কিনে আনার জন্য চাপ দেওয়া হত ধ্রুবরাজকে। এই নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ শুরু হয়। মৃতের বোন বিশাখা কুশওয়াহার দাবি, টাকা না দিলে প্রীতি দ্বিতীয় বিয়ের হুমকিও দিতেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রীতি বাবার বাড়ি চলে যান। গত সোমবার ফোনে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। অভিযোগ,সেই কথোপকোথনেই প্রীতি ধ্রুবরাজকে বলেন, “তাহলে নিজেকে ঝুলিয়ে দাও।” মানসিক চেইপ ভেঙে পড়ে ধ্রুবরাজ চরম সিদ্ধান্ত নেন। ৭ জানুয়ারি পরিবার কামাখ্যা দেবী মন্দিরে দর্শনে গেলে ধ্রুবরাজ বাড়িতে একাই ছিলেন। বুধবার বাড়ি ফায়ার পরিবারটি তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। নামের বিভ্রান্তিতে ‘রামবাবুর ছেলে আত্মহত্যা করেছে’, এই খবরে শোকাহত হয়ে প্রতিবেশী ৮০ বছরের বৃদ্ধা বেনিবাইয়েরও মৃত্যু হয়। ইতিমধ্যেই পরপর দুটো ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান