মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

মুখোশ খুলল মথুরার আইআইটিয়ান বাবার, এবার তাঁর মোবাইল থেকে উদ্ধার হল ২৪ জন তরুণীর আপত্তিকর ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখোশ খুলল মথুরার আইআইটিয়ান বাবার, এবার তাঁর মোবাইল থেকে উদ্ধার হল ২৪ জন তরুণীর আপত্তিকর ভিডিও। যা তিনি নিজের মোবাইলে রেকর্ড করেছিলেন। দিন কয়েক আগেই IIT রুরকির প্রাক্তন ছাত্র তথা আধ্যাত্মিক গুরু অভিষেক মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউটিউব চ্যানেলে নানা রকম ধর্মীয় উপদেশ দিয়ে আইটি সংস্থার তরুণীদের আকৃষ্ট করতেন, এরপর তাঁর সঙ্গে মথুরার আশ্রমে থাকতে তাঁদের রাজি করাতেন। গন্ধর্ব মতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রসাদের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীদের খাইয়ে যৌন নির্যাতন করতেন। সেগুলো ক্যামেরাবন্দী করে তরুণীদের পরিবারকে ব্ল্যাকমেল করতেন। এইভাবে কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি। গত ২ জুন ছত্তিশগড়ের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে মথুরা থানার পুলিশ। এবার তাঁকে নিয়ে নতুন তথ্য সামনে এল। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুই ডজন মেয়ে তাঁর প্রভাবে ছিল। অভিষেকের মোবাইল ফোন থেকেই উদ্ধার হয়েছে তরুণীদের সমস্ত আপত্তিকর ছবি-ভিডিও। পাশাপাশি উদ্ধার হয়েছে তরুণীদের সঙ্গে তাঁর চ্যাট।

পুলিশ সূত্রের খবর, ২০১৭ সালে আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর তিনি আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়েন। তিনি ইউটিউবে ‘আদিকর্তা নারায়ণ দাস’ নামে একটি ইউটিউব চ্যানেল বানান। সেখানে ভগবদ্গীতা এবং অন্যান্য ধর্মীয় বিষয়ে বক্তৃতা দিতেন। তাঁর ভিডিও বিভিন্ন রাজ্যের মানুষজন দেখেন। তাতেই আকৃষ্ট হয়েছেন আইটি সংস্থার বহু তরুণী। মানুষের বিশ্বাস অর্জনের জন্যে তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং আকর্ষণীয় বাচনভঙ্গি কাজে লাগাতেন। এরকমভাবেই ২৪ জন মহিলাকে তাঁর সঙ্গে থাকতে রাজি করিয়েছিলেন তিনি। যাদের মধ্যে কেউ বি টেক পাস, কেউ এম টেক পাস। কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও কেন তরুনীরা তাঁর উপর আকৃষ্ট হয়েছিলেন, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াতের জানিয়েছেন, তদন্ত চলাকালে বেশ কয়েকজন তরুণী তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। তাদের পরিবারের সদস্যরাও তদন্তের খাতিরে কিছু ডিজিটাল সামগ্রী দিয়েছেন। এই ছবি ও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। তবে এগুলো কখন-কীভাবে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি। এফআইআর অনুসারে, ভুক্তভোগী অভিযোগ করেছেন, অভিষেক তাঁকে ‘গন্ধর্ব বিবাহ’-এর প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। গ্রেফতারের পর অভিষেকের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু ভিডিওতে তাঁকে মৃদঙ্গ বাজাতে এবং ভজন ও কীর্তন গাইতে দেখা গিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তাঁর আশ্রম থেকে তিনজন মেয়েকে উদ্ধার করেছে। 

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান