এই মুহূর্তে

আকাশ পথ খুলে দিল ইরান, রাতেই দেশে ফিরছেন এক হাজার ভারতীয়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ইরান-ইজরায়েল সঙ্ঘাত তীব্রতর হয়ে উঠেছে। গত আটদিন ধরে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে দুই দেশই। আর ওই সঙ্ঘাতের ফলে দুই দেশে আটকে পড়েছেন বিভিন্ন দেশের কয়েক হাজার নাগরিক ও পর্যটকদের। ইতিমধ্যেই বিভিন্ন দেশের তরফে নাগরিকদের উদ্ধার করে ফেরানো শুরু হয়েছে। এবার শুধুমাত্র আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে সঙ্ঘাতের মধ্যেই আকাশপথ খুলে দিল ইরান সরকার। আজ শুক্রবার (২০ জুন) রাতেই বিশেষ চার্টার্ড বিমানে ইরান থেকে দিল্লিতে এক হাজার ভারতীয় নাগরিককে ফেরানো হচ্ছে।

এই মুহুর্তে চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক ইরানে রয়েছেন। তাঁদের অর্ধেকই পড়ুয়া। গত বুধবার থেকে যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা শুরু করেছে বিদেশ মন্ত্রক। প্রথম দফায় উত্তর ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে সুরক্ষা দিয়ে সড়কপথে আর্মেনিয়ার রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমানে ফিরিয়ে আনা হয় দিল্লি। যদিও ওই যাত্রা পথ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ইরান থেকে ফিরে আসা কাশ্মীরী পড়ুয়ারা।

এর পরেই সরাসরি যাতে ইরান থেকে ভারতীয়দের দেশে ফেরানো যায় তা নিয়ে সে দেশের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের কর্তারা। ওই আলোচনাতেই কাটে জট। শুধুমাত্র ঝুঁকি নিয়ে ভারতীয়দের জন্য আকাশপথ খুলে দিতে রাজি হয় ইরানের সরকার। ইরানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে মাহসাদ বিমানবন্দর থেকে ছাড়বে ভাড়া করা বিমান। মহান এয়ারের বেশ কয়েকটি বিমানে ফেরত পাঠানো হবে হাজারের মতো ভারতীয়কে। প্রথম বিমানটি শুক্রবার রাতেই ভারতীয়দের নিয়ে পৌঁছবে দিল্লি। বাকি দুটি বিমান আগামিকাল শনিবার সকাল ও সন্ধ্যায় পৌঁছবে দিল্লি।

Published by:

Share Link:

More Releted News:

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ