দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল কলকাতা পুলিশে। শহরের একাধিক থানার নেতৃত্বে পরিবর্তন এনে নতুন করে দায়িত্ব বণ্টন করল লালবাজার। ওসি থেকে অ্যাডিশনাল ওসি মোট ৩৩ জন ইন্সপেক্টরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলে নজর কেড়েছে দুই মহিলা ইন্সপেক্টরের থানার ওসি হিসেবে নিয়োগও। এর মধ্যে শহরের প্রায় ২০টি থানার ওসির দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বহু বছর পর একসঙ্গে কলকাতার দুটি থানার ওসি হলেন মহিলা ইন্সপেক্টর। উত্তর কলকাতার সিঁথি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। বিধানসভা ভোটের সময় অস্থায়ীভাবে কালীঘাট থানার ওসির দায়িত্বও সামলেছিলেন তিনি। অন্যদিকে, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার নতুন ওসি করা হয়েছে। ভবানীপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। ওই থানার প্রাক্তন ওসি সৌমিত্র বসুকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এ পাঠানো হয়েছে। চেতলা থানার নতুন ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার দায়িত্ব পেয়েছেন অমিত চট্টোপাধ্যায় এবং ভাঙড় থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে গৌতম রুজকে।

আরও পড়ুন: ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় দফার বড় প্রশাসনিক রদবদল। এর আগে চলতি মাসের শুরুতে রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। একই সময়ে কলকাতা পুলিশের এসটিএস-এর ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কলকাতা পুলিশ নয়, সম্প্রতি নবান্নের নির্দেশে রাজ্যজুড়ে একসঙ্গে ১০৮ জন আইসিকেও বদলি করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে ধারাবাহিক রদবদলের যে প্রক্রিয়া শুরু হয়েছে, কলকাতা পুলিশের এই পদক্ষেপকে তারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন প্রশাসনিক মহলের একাংশ।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়