উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটের ২২ গজের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি? উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।  রবিবার (২০ সেপ্টেম্বর) দিল্লিতে রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই জোরাল হয়েছে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা। তবে শামি বা রাষ্ট্রীয় লোক দলের কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।   

ভারতের  তারকা ক্রিকেটার মহম্মদ শামির বাড়ি উত্তরপ্রদেশের আমরোহার সহসপুর আলীনগরে। ফলে নিজের  জেলা থেকেই তিনি রাজনৈতিক সফর শুরু করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, আমরোহা সদরের বিধানসভা আসন থেকে শামি নিজে অথবা তাঁর ভাই মহম্মদ হাসিবকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই দাবি নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রথম নির্বাচন হয়েছিল আমরোহা বিধানসভা কেন্দ্রে। গত কয়েকটি নির্বাচনে এই আসনে সমাজবাদী পার্টির মহবুব আলি জয়ী হয়েছেন। ২০২২ সালের নির্বাচনে তিনি বিজেপির রাম সিংকে প্রায় ৭১ হাজার ভোটে হারিয়েছিলেন। মহবুব আলি পেয়েছিলেন ১,২৮,৭৩৫ ভোট, আর রাম সিং পেয়েছিলেন ৫৭,৬৯৯ ভোট। সূত্রের খবর, শামির বড় ভাই হাসিব গ্রামে থেকে পরিবারের কাজকর্ম দেখাশোনা করেন এবং দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আসার পরিকল্পনা করছেন। 

আরও পড়ুন: হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

মহম্মদ শামি শেষবার ভারতের হয়ে ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জয়ন্ত চৌধুরীর সঙ্গে তাঁর বৈঠক নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। তবে শামি সত্যিই ২০২৭ সালের নির্বাচনে লড়বেন নাকি এই বৈঠকের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।   

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’