হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই ফের আতঙ্ক ছড়াল  হরমুজ প্রণালিতে। রবিবার (২০ সেপ্টেম্বর) হরমুজ প্রণালির পূর্বমুখী দিকে যাওয়ার  সময় লাইবেরিয়ার পতাকাবাহী একটি LPG ট্যাঙ্কার এমটি আল মারিয়াহ-তে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই জাহাজে ছিলেন ৯ জন ভারতীয় নাবিক। তবে আপাতত স্বস্তির খবর, হামলায় বড়সড় ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা প্রত্যেকেই নিরাপদ রয়েছেন।     

জানা গিয়েছে, হামলার পরেও ট্যাঙ্কারটির বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রধান ইঞ্জিন সচল ছিল। পরে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরশাহির খোর ফাক্কান এলাকায় নিরাপদে নোঙর করা হয়। জাহাজে মোট ১৯ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। হামলার পর সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।   তবে ড্রোন হামলার নেপথ্যে কারা রয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

উল্লেখ্য, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর ঘিরে সাম্প্রতিক সংঘাতের জেরে বাণিজ্যিক জাহাজ চলাচলও বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সংঘাতের আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত, গত সপ্তাহান্তে সেই সংখ্যা নেমে আসে মাত্র ১২-তে।  তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে হরমুজের পশ্চিম দিকে ভারতীয় পতাকাবাহী ছয়টি এবং ভারতের ব্যবসারর সঙ্গে যুক্ত সাতটি বিদেশি পতাকাবাহী জাহাজে মোট ১৪৫ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাঁদের মধ্যে নয়টি জাহাজকে সরিয়ে নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক