চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইসলাম গণহত্যাকে সমর্থন করে না: হায়দরাবাদে দলিত নিধন প্রসঙ্গে আসাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক মুসলিম পরিবারের হাতে দলিত খুনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আসাউদ্দিন ওয়াইসি। জানিয়েছেন, ইসলাম ধর্ম গণহত্যাকে সমর্থন করে না।

আসাউদ্দিন ওয়াইসির এই মন্তব্যের প্রেক্ষিতে রয়েছে ২৫ বছরের দলিত যুবক নাগরাজুর সঙ্গে এক মুসলিম তরুণীর পালিয়ে গিয়ে বিয়ে এবং পরে সেই তরুণীর পরিবার ওই যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মারের ঘটনা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

আসাউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, ‘হায়দরাবাদে দলিত যুবক নাগারাজুর গণহত্যায় মৃত্যুর খবর শুনেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ওই তরুণী স্বেচ্ছায় বিয়ে করেছে। এই বিয়ে আইনের চোখে স্বীকৃত। কিন্তু ওই তরুণীর পরিবার যা করেছে, তা না আমি সমর্থন করি, না সমর্থন করে ইসলাম ধর্ম। তরুণীর ভাইকে পবিত্র ইসলাম ধর্ম হত্যা করার অধিকার দেয়নি। এটা জঘন্য অপরাধ। ইসলাম ধর্ম এই ধরনের হিংসাত্মক ঘটনাকে সমর্থন করে না। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি প্রয়োজন।’ এই বক্তব্যের পাশাপাশি ওয়াইসি এও বলেছেন, কোনও কোনও প্রান্ত থেকে এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সেটাও সমর্থন করা যায় না।

উল্লেখ করা যেতে পারে, দলিত তরুণের সঙ্গে পরিবারের মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে তরুণীর দাদা এবং তাঁর বন্ধু দিনের আলোয় রড দিয়ে বেধড়ক মারে। পরে মৃত্যু নিশ্চিত করতে ওই যুবকে ছুরি দিয়ে কোপায়। তরুণী সাহায্যের আর্জি জানালেও কেউ সাহস করে সাহায্য করতে এগিয়ে আসেনি।

আরও পডু়ন হেফাজতে তরুণকে পিটিয়ে খুন, গ্রেফতারের মুখে একাধিক পুলিশ কর্মী

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ