কৃষ্ণ গহ্বরের তথ্য সন্ধানে সফল উপগ্রহ উ‍ৎক্ষপণ ইসরোর

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ইংরাজি নববর্ষের প্রথম দিন সফল উৎক্ষেপণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি এক্সপোস্যাট উপগ্রহের। এদিন শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৮ রকেটের মাধ্যমে নতুন এই উপগ্রহটির উৎক্ষেপণ হয়। ব্ল্যাক হোল সম্পর্কে তথ্য পেতেই এই কৃত্রিম উপগ্রহটিকে কক্ষপথে প্রতিস্থাপিত করা হয়েছে।

এদিন সকাল নটা দশ মিনিটে শ্রীহরিকোটা থেকে নতুন উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এই কৃত্রিম উপগ্রহটির সঙ্গে পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্সরে ও এক্স রে স্পেকট্রোসকপি অ্যান্ট টাইমিং নামে দুটি পেলোডকে্ কক্ষপথে পাঠানো হয়। উৎক্ষেপণের ২১ মিনিট পর কৃত্রিম উপগ্রহটিকে কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। উপগ্রহটিকে কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপিত করা সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতই দ্বিতীয় দেশ যে ব্ল্যাক হোলের তথ্য পেতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল।

গত বছর ইসরোর তরফে প্রথমে চন্দ্রায়ন ৩ অভিযান সফলভাবে করা হয়। এরপরে আদিত্য এলওয়ান অভিযানও সফলভাবে করা হয় ইসরোর তরফে। ওই দুটি অভিযানের পর এদিন সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এক্সপোস্যাট উপগ্রহটিকে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ২০২৪ সালে গগনায়ন অভিযান করাই ইসরোর লক্ষ্য। এই গগনায়ন অভিযানের মাধ্যমেই মহাকাশে মানুষকে পাঠানোর পরিকল্পনা করেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি আরও দুটি টেস্ট মিশনও চালানো হবে ইসরোর তরফে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?