ইসরোর ঐতিহাসিক পদক্ষেপ, মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ SSLV

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের পরের দিনই ইসরোর নয়া সাফল্য। শুক্রবার সকাল ৯টা ১৭ মিনিটে চেন্নাই থেকে ১৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হল ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল’ তথা SSLV। ইসরোর তরফে জানান হয়েছে,’  SSLV 3 মহাকাশযানটি সফল ভাবে উৎক্ষেপিত হয়েছে। ইসরো সফলভাবে ইওএস -08 এবং  SSLV-কে কক্ষপথে স্থাপন করেছে।‘ পাশাপাশি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ‘ উৎক্ষেপণ সফল হয়েছে।  পুরো দলকে অভিযানের সাফল্যের জন্য জানাই  অভিনন্দন ।‘  এরফলে যে কোন বিপর্যয় ঘটার আগেই এবার থেকে মিলবে সতর্কতা।

এই স্যাটেলাইটি এক বছরের জন্য কাজ করবে। পৃথিবীর কক্ষপথের বাইরে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। বলা বাহুল্য, EOS-08 স্যাটেলাইটের উদ্দেশ্য হল পরিবেশ এবং দুর্যোগ সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করা।  এই স্যাটেলাইটে রয়েছে  তিনটি পেলোড।  দুর্যোগ পর্যবেক্ষণ, পরিবেশ পর্যবেক্ষণ ইত্যাদি ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পেলোড দিনে ও রাতেও ছবি তুলতে সক্ষম।

উল্লেখ্য, Small Satellite Launch Vehicle- টি কম খরচের স্যাটেলাইট । ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে ছোট এসএসএলভি-টি লো-আর্থ অরবিটে ৫০০ গ্রাম ওজনের উপগ্রহ পৌঁছে দিতে পারে।  শুধু তাই নয় ১৭৫.৫ কেজি ওজনের স্যাটেলাইটটি মাটির আর্দ্রতা মূল্যায়ন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা সব কিছুই করতে পারবে। যা তিনটি পেলোড বহন করবে। পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এই উপগ্রহটি। এরআগে ২০২২ এবং ২০২৩ সালে EOS-02 এবং EOS-07 উৎক্ষেপণ  করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ( ISRO) । বলা বাহুল্য, বিশ্বজুড়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের চাহিদা বাড়ছে। সেই বাজার ধরতেই ইসরোর এই উদ্যোগ।

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ