৫ কোটি টাকা হাতিয়ে চম্পট স্বামীর, সম্পত্তি খুইয়ে আত্মহত্যার চেষ্টা আইটি সংস্থার মালকিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘যার সঙ্গে যার মজে মন,কিবা হাড়ি কিবা ডোম’… অর্থাৎ প্রেমরাজ্যে ভেদাভেদ নেই। কিন্তু প্রেম করে বিয়ে করে চরম মূল্য চোকাতে হল গুজরাটের এক মহিলাকে। ভালবাসার টানে বিয়ে করে ৫ কোটি টাকা খোয়ালেন এক আইটি কোম্পানির মালকিন। স্ত্রীর ৫ কোটি টাকা নিয়ে চম্পট দিল স্বামী। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন গুজরাটের ওই আইটি কোম্পানির মালকিন। ওই প্রতারক আর কেউ নয়, তাঁরই কোম্পানির কর্মী। ওই মহিলা ভালবেসে তার কোম্পানির এক কর্মীকেই বিয়ে করেছিলেন। শেষ পর্যন্ত ৫ কোটি টাকা খুইয়ে সর্বস্বান্ত হতে হল ওই মালকিনকে।

ওই মহিলা হলেন গুজরাটের বাসিন্দা। ওই মহিলার অভিযোগ, থানায় তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশকে সব ঘটনা খুলে বলার পরেও কোন ব্যবস্থা নেয় নি তারা। এমনী তদন্তের জন্য অনুরোধ করলেও পুলিশ ভ্রক্ষেপ করে নি। ঘটনার ৩ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোন হস্তক্ষেপ করে নি বলে জানান ওই মহিলা। এতেই মানসিকভাবে ভেঙে পড়ে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।

একইসঙ্গে ওই মহিলা আরও জানান, তারই কোম্পানির মনোজ নায়ক নামের এক কর্মীকে ভালবেসে বিয়ে করেন তিনি। ভেবেছিলেন সুখে ঘর বাঁধবেন। কিন্তু বিয়ের পর তার স্বামী ব্যবসা করবে বলে গো ধরে বসে। তাই বাধ্য হয়ে ওই মহিলা তার সম্পত্তি বন্ধক রেখে ৫ কোটি টাকা তার স্বামীর হাতে তুলে দেয়। এরপরই ওই টাকা নিয়ে চম্পট দেয় স্বামী।

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার