মাস্কের ”Grok’-এ বিকিনি ট্রেন্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের, অশ্লীল কনটেন্ট সরানোর নির্দেশ

যার মধ্যে একটি হল ইলন মাস্কের X-এর 'Grok'। এর মাধ্যমে অশ্লীল, যৌনতাপূর্ণ, অবমাননাকর বিষয়বস্তু তৈরি করা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে AI টুল ব্যবহার করে সহজেই অশ্লীল কনটেন্ট তৈরি করা হচ্ছে। যার মধ্যে একটি হল ইলন মাস্কের X-এর ‘Grok’। এর মাধ্যমে অশ্লীল, যৌনতাপূর্ণ, অবমাননাকর বিষয়বস্তু তৈরি করা যায়। আর তাতেই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে এইসব অশ্লীল কন্টেন্ট বানানোর বিরোধিতা করেছে ভারত সরকার। পাশাপাশি এর বিরুদ্ধে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) X-এ একটি নোটিশ জারি করেছে। এই বিষয়টি প্রথম সামনে এনেছিলেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর একটি নতুন বৈশিষ্ট্য ‘Grok’ এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

X-এর এই বৈশিষ্ট্যের মাধ্যমে যে কোনও ছবি থেকে আসল পোশাক সরিয়ে অন্য পোশাক পরানো যায়। যেমন একজন মহিলা চুড়িদার পরা থাকলে সেই পোশাক খুলিয়ে অশ্লীল বিকিনি পরানো যাবে। সেক্ষেত্রে ব্যক্তির মুখ একই থাকবে। শিশু-মহিলাদের কথা ভেবে প্রিয়াঙ্কা চতুর্বেদী ‘X’-এর এই বৈশিষ্ট্য নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ছিলেন। এটি হঠানোর জন্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রযুক্তি মহিলাদের গোপনীয়তা লঙ্ঘন করছে। মহিলাদের সম্মানহানি করছে। প্রিয়াঙ্কা চতুর্বেদীর চিঠির পর, কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টি বিবেচনা করেছে। এই ধরনের বিষয়বস্তু তড়িঘড়ি অপসারণের দাবি জানিয়ে ইলন মাস্কের X-কে একটি চিঠি পাঠিয়েছে।

প্রিয়াঙ্কা চতুর্বেদী গ্রোকের বিরোধীতা করে জানিয়েছিলেন, ‘এই ধরনের অশ্লীল কনটেন্ট দেখে পুরুষরা আরও লোভী হয়ে উঠবে। আর তাঁদের লালসার শিকার হবে মহিলারা। এই এআই ফিচারটি অবিলম্বে সরানো উচিত। এমনকী কিছু পুরুষ ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করে মহিলাদের ছবি থেকে পোশাক সরিয়ে অশ্লীলতা তৈরি করবে। এই সমস্যাটি কেবল ভুয়ো প্রোফাইল থেকে শেয়ার করা ছবিগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সেইসব মহিলাদেরও প্রভাবিত করবে যারা তাদের নিজস্ব ছবি আপলোড করে। গ্রোক প্রম্পটে কাজে লাগিয়ে তার বিকৃতি ঘটানো সম্ভব।’ তার এই চিঠির উত্তর দিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের কন্টেন্ট নারী ও শিশুদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে আক্রমণ করেছে। যেটি গোপনীয়তা এবং অনলাইন সুরক্ষার নিয়মের গুরুতর লঙ্ঘনের সামিল। তাই নোটিশে X-কে গ্রোকের প্রযুক্তিগত সুরক্ষা এবং পরিচালনা ব্যবস্থাগুলি জরুরিভাবে মূল্যায়ন এবং শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন মেনে চলতে ব্যর্থ হলে X আইটি আইনের অধীনে তার নিরাপদ আশ্রয় সুরক্ষা হারাতে পারে। কেন্দ্রীয় সরকার গ্রোক এআই-কে অশ্লীল বিষয়বস্তু অপসারণের নির্দেশ দিয়েছে। ৭২ ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রনালয়ের এই প্রতিক্রিয়ায় সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের