প্রাক্তন স্টক এক্সচেঞ্জ কর্তা চিত্রা রামকৃষ্ণার বাড়িতে আয়কর হানা

২০১৩- থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় স্টক এক্সচেঞ্জের সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আয়কর হানা প্রাক্তন স্টক এক্সচেঞ্জ কর্তা চিত্রা রামকৃষ্ণার বাড়িতে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুসারে,  চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে কর ফাঁকি-সহ আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হস্তান্তর করেছেন এক আধ্যাত্মিক গুরুর সঙ্গে। চিত্রা রামকৃষ্ণা ২০১৩- থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় স্টক এক্সচেঞ্জের সিইও ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংস্থার প্রতিবেদন অনুসারে, স্টক এক্সচেঞ্জের সিইও থাকাকালীন আনন্দ সুব্রহ্মণিয়মকে স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টরের পরামর্শদাতা পদে নিয়োগ করেন চিত্রা রামকৃষ্ণ। ওই নিয়োগ নিয়ে সেবি (সিকিউরিটি বোর্ড অব ইন্ডিয়া) আগেই আপত্তি তুলেছিল।

এবার স্টক এক্সচেঞ্জের শীর্ষকর্তার পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর বাড়িতে তল্লাশি চালাল আয়কর দফতর। এই খবর যখন লেখা চলছে, সেই সময় আয়কর দফতরের কর্তাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আয়কর দফতরের কর্তারা চিত্রা রামকৃষ্ণকে জিজ্ঞাসাবাদও করেছে। বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

অভিযানের খবর ছড়িয়ে পড়তে সেবি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘ভারতীয় স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা বা কারও সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ। এই তথ্য পাচার স্টক এক্সচেঞ্জের ভিতে আঘাত করার সামিল। আনন্দ সুব্রহ্মণিয়মকে স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টরের পরামর্শদাতা পদে নিয়োগের পর চিত্রা রামকৃষ্ণা কার্যত পুতুলে পরিণত হয়েছিলেন। স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করতে বকলমে আনন্দ সুব্রহ্মণিয়ম।’

আরও পড়ুন দিল্লি, গুরুগ্রামে হুয়াইয়ের অফিসে আয়কর হানা

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল