১৪,৩০০ ফুট উচ্চতায় বরফের চাদরে স্থানীয়দের সঙ্গে হোলি উদযাপন ভারতীয় জওয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশ যখন দোল-হোলির আনন্দে মেতে উঠেছে। পরিবার প্রিয়জনদের সঙ্গে রঙের খেলায় ব্যাস্ত তখন ভারতীয় সেনারা দেশ মা'কে রক্ষার জন্য পাহাড়া দিচ্ছেন। বিশেষ বিশেষ এই আনন্দের দিনে সাধারণ মানুষের ছুটি থাকলেও তাঁদের ছুটি নেই। সাধারণ মানুষের নিরাপত্তা  নিশ্চিত করতেই জীবনের শখ অ্যাহ্লাদ বিসর্জন দেন ভারতীয় সেনার জওয়ানরা। পরিবার কাছে থাকলেও মন ভালো রাখতে রঙের খেলায় মেতে উঠলেন ভারতীয় জওয়ানরা। পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের বরফাবৃত  এলাকার মাঝে, ১৪,৩০০ ফুট উচ্চতায়, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের উত্তর-পশ্চিম সীমান্তের সেনারা নিকটবর্তী সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের  সঙ্গে হোলি উদযাপন করেছেন।  

বরফের চাদরে মোড়া গোটা এলাকা। হাড় হিম করা ঠাণ্ডাকে উপেক্ষা করেই  সেনারা  এবং সেখানের  স্থানীয় নাগরিকরা একে ওপরকে রঙ দিয়ে রাঙালেন। স্থানীয় শিশুরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেন।    প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় যা হিমায়িত ভূদৃশ্যকে উৎসবের উল্লাসে ভরিয়ে দেয়।  সঙ্গীত, নৃত্য পরিবেশন করা হয়। কাজের বাইরে সেনা জওয়ানদের এই হোলির উৎসব মন কেড়েছে গোটা দেশের মানুষের। 

আরও পড়ুন: হোলির সকালে মধ্য কলকাতায় আধা সেনার ভারী বুটের আওয়াজ, তটস্থ বাসিন্দারা

তবে শুধু হোলি নয় বিশেষ বিশেষ দিনগুলিতে ভারতের সেনাদের কর্মক্ষেত্রে এইভাবে আনন্দ উদযাপন করতে দেখা যায়। সীমান্তে কড়া পাহাড়া , গোলা বারুদ বাদ দিয়ে  ভারতীয় সেনাদের এই ভাবে দেখার জন্যও  গোটা দেশের মানুষ মুখিয়ে থাকেন। উৎসবের মাধুর্য আরও বাড়িয়ে তোলে, আশেপাশের গ্রামের শিশুরা। অ একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশুরা। তাদের পরিবেশনায় স্থানীয় ঐতিহ্য তুলে ধরা হয়  যা তুষারাবৃত বরফের সাদা চারদ রঙিন হয়ে ওঠে। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১