হোলির সকালে মধ্য কলকাতায় আধা সেনার ভারী বুটের আওয়াজ, তটস্থ বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জোরদার হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর টহল। দোল-হোলির আবহের মধ্যেও মধ্য কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে বুধবার সকাল থেকে রুট মার্চ-এ নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তালতলা থানার এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশকে সঙ্গে নিয়ে টহল দেন তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও নিরাপত্তা ও ভোট সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

এদিন রুট মার্চ-এর সময় এলাকাগুলি চিনিয়ে দিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরাও। গুরুত্বপূর্ণ কয়েকটি বুথ ও সংবেদনশীল এলাকাকে বিশেষভাবে নজরে রেখে টহল চালানো হয়। তালতলা থানার কাছেই রানী রাসমণি হাই স্কুল সংলগ্ন একটি বুথ এলাকায়ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে দেখা যায়। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাতেও টহল দেন জওয়ানরা। উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে যেকোনও দিন ভোটের দিনক্ষণ প্রকাশ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সেই কারণেই আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্যে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে।

গত ১ মার্চ প্রথম পর্যায়ে প্রায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পৌঁছেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় তাদের রুট মার্চ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এই বাহিনী কোন কোন জেলায় এবং কোন এলাকায় মোতায়েন করা হবে, তার পরিকল্পনাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।ভোটে ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর এমন টহলকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি যে জোরকদমে শুরু হয়েছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ